Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে সমর্থন! প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিলেন রাহুল গান্ধী

ইন্ডিয়া ব্লক থেকে নিজেকে কার্যত সরিয়ে নিয়ে পশ্চিমবঙ্গে একাই লড়াইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পরিস্থিতিতেও তাঁর দাবিকে সমর্থন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন ভারত জোড়ো ন্যায় যাত্রায় থাকা রাহুল গান্ধী। তিনি মূলত এমজিএনআরইজিএ ফান্ডের টাকা দেওয়ার দাবি তুলেছেন।

রাহুল গান্ধী চিঠিতে লিখেছেন, ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে বাংলার মধ্যে দিয়ে যাওয়ার সময় তিনি কৃষকদের কাছ থেকে মনরেগা নিয়ে চিঠি পেয়েছেন। প্রসঙ্গত বলে রাখা ভাল, বামেদের দেখানো পথে প্রথম ইউপিএ সরকার একশো দিনের কাজের প্রকল্প চালু করেছিলেন। তহবিল তছরুপের অভিযোগ ওঠায় ২০২২ সালের মার্চ থেকে পশ্চিমবঙ্গে এই প্রকল্পের টাকা পাঠানো বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার।

রাহুল গান্ধী

রাহুল গান্ধী লিখেছেন, তিনি পশ্চিমবঙ্গের মনরেগায় কাজ করাদের দুর্দশা আর ন্যায়বিচারের জন্য এই চিঠি লিখছেন। ভারত জোড়ো ন্যায় যাত্রা অংশ হিসেবে সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরের সময়, কৃষক ও ক্ষেতমজুরদের এক প্রতিনিধিদল তাঁকে এনিয়ে সমস্যার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ২০২২-এর মার্চ থেকে পশ্চিমবঙ্গে মনরেগার কেন্দ্রীয় তহবিল বন্ধের কারণে লক্ষাধিক ভাইবোন মনরেগার অধীনে কাজ ও মজুরি থেকে মঞ্চিত হয়েছে।

রাহুল গান্ধী বলেছেন, অনেকেই তাঁকে বলেছেন, ২০২১ সালে হয়ে যাওয়া কাজের জন্যও অনেকেই টাকা পাননি। এছাড়াও ২০২১-২২ সালে ৭৫ লক্ষ পরিবার কাজ পেলেও ২০২৩-২৪ সালে এর সংখ্যা আচ হাজারের আশপাশে নেমে এসেছে। এর জের পড়েছে মূলত মহিলা ও তফশিলি জাতি ও উপজাতিদের ওপরে, চিঠিতে বলেছেন রাহুল।

মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দের দাবি রেড রোডের ধারে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে। গত সপ্তাহে তিনি ঘোষণা করেছিলেন ২১ ফেব্রুয়ারির মদ্যে তিনি ২১ লক্ষ শ্রমিকের বকেয়া মজুরি পরিশোধ করে দেবেন। প্রসঙ্গত গত ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রতিনিধি দল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি উত্থাপন করেছিলেন।

পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় না করে দেওয়ার পরেও রাহুল গান্ধী এই চিঠি পাছিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তারা কংগ্রেসকে দুটি আসন দিতে চেয়েছিলেন, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে আরও বেশি আসন চেয়েছে। যা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, বাংলায় একমাত্র তৃণমূলই বিজেপিকে হারাতে সক্ষম। তিনি এবারের নির্বাচনে কংগ্রেসের ৪০ আসন পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তারপরেও এই মাসের শুরুতে রাহুল গান্ধী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনও ইন্ডিয়া ব্লকের অংশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+