উত্তাল বিশ্বভারতী! সমস্যার সমাধানে আজব সিদ্ধান্ত কর্তৃপক্ষের, মানতে নারাজ ছাত্রছাত্রীরা
প্রায় ২৪ ঘন্টা ঘেরাও আন্দোলনে পথে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা। রাতভর ঘেরাও উপাচার্য, শিক্ষক এবং অন্য কর্মীরা।
প্রায় ২৪ ঘন্টা ঘেরাও আন্দোলনে পথে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা। রাতভর ঘেরাও উপাচার্য, শিক্ষক এবং অন্য কর্মীরা। ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছেন ছাত্রছাত্রীরা। সূত্রের খবর অনুযায়ী দুপক্ষই অনড় থাকায় সমাধান সূত্র মেলেনি। অন্যদিকে আন্দোলনের জেরে বন্ধ হয়ে গিয়েছে সেমেস্টার পরীক্ষা।

মঙ্গলবার দুপুর থেকে আন্দোলন
মঙ্গলবার দুপুর থেকে ঘেরাও আন্দোলন শুরু করেছেন ছাত্রছাত্রীরা। এখনও সমাধান সূত্র পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। ভিতরে উপাচার্য ছাড়াও বিভিন্ন ভবনের অধ্যক্ষ এবং অধ্যাপকরা আটকে রয়েছেন। আর বাইরে পোস্টার লেখার কাজ চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা।

কর্তৃপক্ষের আজব সিদ্ধান্ত
সূত্রের খবর অনুযায়ী ফি বৃদ্ধি নিয়ে কিছু পিছু হটেছে কর্তৃপক্ষ। যাঁরা ৫০০ টাকার পরিবর্তে ১০০০ টাকা দিয়েছিল, অ্যাডমিশনের সময় ৫০০ টাকা অ্যাডজাস্ট করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। যদিও প্রশ্ন উঠছে আবেদনকারীর সংখ্যা প্রায় ১৭ হাজার। যাঁরা অ্যাডমিশন নেবেন, তাঁদের টাকা নয়, অ্যাডজাস্ট করে দেওয়া হবে, বাকিদের ক্ষেত্রে কী হবে, উঠছে প্রশ্ন।

ছাত্রছাত্রীদের নিগ্রহের অভিযোগ
আন্দোলনরত এক ছাত্রী জানিয়েছে, মঙ্গলবার উপাচার্যের আমন্ত্রণী সভায় তারা গিয়েছিলেন। কিন্তু উপাচার্য ছাত্রছাত্রীদের দাবি মানতে রাজি হননি। এদিন সকালে অধ্যাপকরা আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। নিরাপত্তারক্ষীরা ছাত্রছাত্রীদের ওপর হামলা চালায় বলেও অভিযোগ।
|
উপাচার্যের দাবি
উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেছেন, মঙ্গলবার থেকে ছাত্রছাত্রীরা অ্যাডমিশন ফর্মের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করছেন। এক শ্রেণির ছাত্রছাত্রী উপাচার্য এবং অন্য অধ্যাপক-অধ্যাপিকাদের ঘেরাও করে রেখেছেন বলে অভিযোগ করেছেন তিনি। প্রায় ২০০ শিক্ষক এবং কর্মী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর আটকে রয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার ছাত্রছাত্রীদের সঙ্গে পাঁচ ঘন্টা আলোচনা চালানো হয় বলে জানিয়েছেন তিনি।
এদিকে কর্তৃপক্ষের তরফে অ্যাডমিশন ফর্মের মূল্য বৃদ্ধির পক্ষে সওয়াল করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, জনসংযোগ আধিকারিক অনির্বান সরকার বলেছেন, আত্ম নির্ভরশীল হওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
(ছবি সৌজন্য: এএনআই)
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications