Loksabha Vote 2024: বঙ্গে কী হতে চলেছে ভোটের ফলাফল? বড় ইঙ্গিত দিলেন তৃণমূলের মেন্টর
প্রায় ২ মাস ধরে চলবে লোকসভা ভোট। পশ্চিমবঙ্গে সাত দফায় নির্বাচন। ১৯ এপ্রিল থেকে শুরু হবে ভোট। চলবে ২ জুন পর্যন্ত। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গে ভোট হবে প্রথম ২ দফায়। তারপরেই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।
ইতিমধ্যেই ৪২ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু বিজেপি এখনও পুরো প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। উত্তরবঙ্গেও সব প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। দার্জিলিংয়ের প্রার্থী নিয়ে দোটানায় রয়েছে গেরুয়া শিবির। এই নিয়ে দলের অন্দরেই অসন্তোষ শুরু হয়ে গিয়েছে। রাজু বিস্তাকে টিকিট না দিয়ে চরম পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক নিরজ লামা।

দার্জিলিং নিয়ে একটু চাপেই রয়েছে গেরুয়া শিবির। এবার তেমন দলবদলের খেলা না হলেও বিজেপি এবার মেপে পা রাখছে লোকসভা ভোটের ময়দানে। ইতিমধ্যেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ দিেয়ছেন বিজেপিতে। প্রার্থী তালিকা ঘোষণা না করলেও তমলুক কেন্দ্রে প্রচার শুরু করে দিয়েছেন তিনি। অন্যদিকে ব্যারাকপুরের তৃণমূল নেতা অর্জুন সিং আবার বিজেপিতে যোগ দিয়েছেন। শুভেন্দু অধিকারীর ভাই এবং তমলুকের বিদায়ী তৃণমূল সাংসদও বিজেপিতে যোগ দিয়েছেন।
আগেই অবশ্য বিজেপিতে যোগ দিেয়ছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। দলবদলের পালা সেভাবে এবার বিজেপিতে দেখা যায়নি। তবে তৃণমূল কংগ্রেসের মেন্টর ভোট কুশলী প্রশান্ত কিশোর দাবি করেছেন এবার বাংলায় ভাল ফল করবে বিজেপি। তাহলে কি ১৮টি আসনের বেশি পাবে বিজেপি। এই নিয়ে জল্পনা শুরু হয়ে িগয়েছে।
একাধিক দুর্নীতি মামলা চলছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ইডি-সিবিআই তদন্তের জেরে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী এখন জেলে রয়েছেন। তাঁদের নিয়ে একটু চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস। এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বেশ ভাবনাচিন্তা করেছে তৃণমূল কংগ্রেস। তবে মানুষ কতটা বিশ্বাস করবে শাসক দলকে তা নিয়ে সন্দেহ রয়েছে।
সিএএ যখন পাশ করানো হয়েছিল, তখন...! লালু-নীতীশকে নিশানায় প্রশান্ত কিশোরের মুখে বাংলার কথা
এদিকে শুধু পশ্চিমবঙ্গ নয় বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কেরলেও বিজেপি ভাল ফল করবে বলে দাবি করেছেন প্রশান্ত কিশোর। বিহারেকর মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এতোবার দলবদল করেছেন যে তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেকারণে প্রশান্ত কিশোর আগেই দাবি করেছিলেন যে বিহারে এবার নিশ্চিহ্ন হয়ে যাবে জেডিইউ। অন্যদিকে দক্ষিণ ভারতে কোনও বিধানসভা ভোটেই ভাল ফলাফল করতে পারেনি বিজেপি। কিন্তু লোকসভা ভোটে ভাল ফল করতে পারে বলে দাবি করেছেন ভোট কুশলী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications