পুলিশ কারে কয়! এবার নমুনা টের পাচ্ছে খোদ ইডি

সারদা কেলেঙ্কারি নিয়ে এতদিন বিধাননগর পুলিশ ঢিলেমি দিচ্ছিল বলে অভিযোগ তুলেছিল ইডি। তাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় ইডি। আদালতের চাপে শেষ পর্যন্ত বিধাননগর পুলিশ সব তথ্য দিতে বাধ্য হয়। জোর কদমে তদন্ত শুরু করে ইডি। এর পরই ইডি অফিসারদের কাছে বিভিন্ন নম্বর থেকে হুমকি ফোন আসতে থাকে। বিষয়টি জানিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। সংশ্লিষ্ট ফোন নম্বরের একটি তালিকাও পুলিশকে দেওয়া হয়। তবুও এক পা-ও এগোয়নি পুলিশ।
বিশ্বস্ত সূত্রের খবর, তদন্ত যত এগোচ্ছে, ততই বাড়ছে ফোনে হুমকির ঘটনা। ইডি-র এক অফিসার জানান, "কোথা থেকে হুমকিবাজরা আমাদের ব্যক্তিগত মোবাইল নম্বর পেল, কে জানে! যখন-তখন ফোন আসছে। বলা হচ্ছে, তদন্ত বন্ধ না করলে দেখে নেওয়া হবে। মহিলা অফিসারদের ফোন করে অশ্লীল কথা বলা হচ্ছে।" প্রথমে এই ফোনগুলিকে গুরুত্ব না দিলেও পরে বিষয়টি বিরক্তিকর হয়ে ওঠায় এখানকার আঞ্চলিক কার্যালয় থেকে ব্যাপারটা জানানো হয় দিল্লির সদর দফতরে। ইডি-র বড়কর্তারা সব কিছু জানিয়ে বিধাননগরের পুলিশ কমিশনারকে একটি চিঠি দেন। যে নম্বর থেকে ফোনগুলি আসছে, তার তালিকা দেওয়া হয়েছে পুলিশকে। তার পরও কোনও হেলদোল নেই। এমনকী, চিঠির প্রাপ্তি স্বীকার করার সৌজন্যটুকুও দেখায়নি বিধাননগর পুলিশ।
শুধু হুমকি নয়, তল্লাশিতে গিয়েও অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়ছেন ইডি অফিসাররা। সুদীপ্ত সেনের স্ত্রী পিয়ালি সেনের বাগুইআটির বাড়িতে তল্লাশি চালানোর সময় এক দল লোক ক্রমাগত কটূক্তি করেছে ইডি অফিসারদের। প্রতিবাদ করলে 'দেখে নেওয়ার হুমকি' দেওয়া হয়েছে। একটি বেসরকারি ব্যাঙ্কে সুদীপ্ত সেনের অ্যাকাউন্টে তল্লাশি চালাতে গিয়েও একই ধরনের অভিজ্ঞতা তারা পড়েছে বলে অভিযোগ।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন?












Click it and Unblock the Notifications