জালনোটের চক্রের হদিশ মালদহে, ২ লক্ষ টাকা জালনোট-সহ হাতেনাতে গ্রেফতার পাণ্ডা
জালনোট-সহ এক পাচারকারীকে গ্রেফতার করল মালদহের মোথাবাড়ি থানার পুলিশ। রবিবার গভীর রাতে সাদুল্লাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জালনোট-সহ এক পাচারকারীকে গ্রেফতার করল মালদহের মোথাবাড়ি থানার পুলিশ। রবিবার গভীর রাতে সাদুল্লাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ অভিযান চালায়। রাম সাহা, মহম্মদ গিয়াসউদ্দিন এবং অমর সিং-এর নেতৃত্বে পুলিশের বিশেষ একটি দল সাদুল্লাপুর থেকেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দু-লক্ষ টাকার জাল নোট। উদ্ধার হওয়া নোটগুলি ৫০০ টাকার নোট ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃত ব্যক্তির নাম শফিকুল শেখ (৩০)। বাড়ি কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর এলাকায়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই জালনোট কারবারের সঙ্গে যুক্ত ছিল। ওপার সীমান্ত থেকে জালনোট সংগ্রহ করাই ছিল শফিকুল শেখের মূল কাজ। এক্ষেত্রে তাকে মোটা টাকা দিয়ে নিযুক্ত করেছিল জালনোট কারবারিদের পান্ডারা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
কয়েকদিন আগেই মোথাবাড়ি এলাকা থেকে অভিযান চালিয়ে প্রায় কুড়ি লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। এবার জান নোট পাচার চক্রের এক পাণ্ডাকে হাতেনাতে গ্রেফতার করল পুলিশ। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রকে ভাঙতে চাইছে পুলিশ।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications