ভোটের কাজে ব্যস্ত থাকায় হাজিরা দেওয়া সম্ভব নয়, সিবিআইকে চিঠি দিয়ে জানালেন পার্থ চট্টোপাধ্যায়
বাংলায় ফের একবার ভোটের দামামা। ভবানীপুর উপনির্বাচন কার্যত তৃণমূলের কাছে প্রেস্টিজিয়াস ফাইট। দিদি মমতাকে রেকর্ড ভোটে জেতাতে হবে। গুরু দায়িত্ব দেওয়া রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের উপর। এই অবস্থায় সিবিআই দফতরে হাজিরা দেওয়া সম্ভ
বাংলায় ফের একবার ভোটের দামামা। ভবানীপুর উপনির্বাচন কার্যত তৃণমূলের কাছে প্রেস্টিজিয়াস ফাইট। দিদি মমতাকে রেকর্ড ভোটে জেতাতে হবে। গুরু দায়িত্ব দেওয়া রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের উপর। এই অবস্থায় সিবিআই দফতরে হাজিরা দেওয়া সম্ভব নয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়ে এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী।

তবে সিবিআই সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে জেরা করতে পারেন তদন্তকারীরা। তবে ভোটের মুখে এভাবে তৃণমূল নেতাদের তলবের ঘটনাতে রাজনৈতিক প্রতিহিংসা দেখছে তৃণমূল। এমনকি ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন আগে আইকোর মামলাতে পার্থ চট্টোপাধ্যায়কে তলব করে সিবিআই।
এর আগে একাধিকবার এই মামলাতে জেরা করতে চেয়ে পার্থবাবুকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু কোনও না কোনও কাজে জিজ্ঞাসাবাদ এড়িয়ে গিয়েছেন বর্ষীয়ান ওই তৃণমূল নেতা। এই নিয়ে মোট তৃতীয়বার তাঁকে জেরা করতে চিঠি পাঠানো হয় সিবিআইয়ের তরফে।
কিন্তু পাল্টা প্রাক্তন শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন, ভোটের কাজে ব্যস্ত থাকার কারনে এই মুহূর্তে তিনি সিবিআই দফতরে যেতে পারবেন না। উল্লেখ্য, আজ সোমবার রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। উল্লেখ্য, ভুঁইফোড় অর্থলগ্নিকারী সংস্থা আইকোরের একটি অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায়কে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল।
শুধু তাই নয়, ওই অনুষ্ঠানে আইকোর কর্তা অনুকুল মাইতি সহ একাধিক ব্যাক্তিদের ভূয়ষী প্রশংসাও করতে শোনা যায় পার্থবাবুর গলাতে। কেন রাজ্যের একজন বিধায়ক তথা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এরকম একটি অনুষ্ঠানে হাজির হলেন তিনি, তা নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।
শুধু তাই নয়, কেন্দ্রীয় সংস্থার দাবি, আইকোরের ওই অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায়কে সরকারি সাহায্যের কথা বলতে শোনা গিয়েছিল। একটি বেসরকারি চিটফান্ড সংস্থাকে কী ভাবে একজন মন্ত্রী সাহায্যের কথা বলতে পারেন? তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে সিবিআই। আইকোর সংস্থার সঙ্গে পার্থবাবুর কী সম্পর্ক? তাঁর সঙ্গে ওই সংস্থার কোনও ধরনের আর্থিক লেনদেন হয়েছিল কি? এই সংক্রান্ত বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য জানতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, এই সমস্ত বিষয়ে রাজ্যের বিধায়কের বক্তব্য জানতে চায় সিবিআই। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলায় চিটফান্ডের কাণ্ডের তদন্ত করছে সিবিআই। সারদা সহ একাধিক চিটফান্ড কান্ডের তদন্ত চলছে। সারদা মামলায় ইতিমধ্যে অভিযুক্তরা জামিনে রয়েছে। এবার আইকোর মামলাতে সিবিআই স্ক্যানারে পার্থ চট্টোপাধ্যায়।
তবে ভোটের মুখে এভাবে তৃণমূল নেতাদের তলবের ঘটনাতে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ভোট আসলেই জেগে ওঠে এজেন্সিগুলি। কখনও পার্থ, কখনও ফিরহাদকে তলব করে। এখন অভিষেককে ডেকে জেরা শুরু করেছে। এই পদক্ষেপ সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে বলে দাই তৃণমূল সুপ্রিমোর।
-
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications