Onion Price Hike: ৮০ টাকা কেজি পেঁয়াজ, সত্যিই কি যোগান সংকট না নেপথ্যে অন্য কোনও কারণ
দুর্গাপুজো, লক্ষ্মীপুজো কাটল কোনও মতে। শাক-সবজির দর মোটের উপর সহনীয় থাকলেও হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে। ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে যে পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছিল তার দাম হঠাৎ করে ৮০ টাকায় পৌঁছে গিয়েছে। ফের দামের ঝাঁঝে নাজেহাল দশা মধ্যবিত্তের।
কয়েকমাস আগেও পেঁয়াজের দামে এক কথায় রেকর্ড গড়েছিল বাংলা। আবারও সেই পরিস্থিতি তৈরি হয়েছে। ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। পাইকারি বাজারে ৫০ টাকা কুইন্টাল প্রতি বিক্রি হচ্ছে। খুচরো বাজারে তার দাম চড়েছে ৮০ টাকাতে। যদিও পাইকারি দোকােনর মালিকরা কিন্তু দাবি করেছেন যোগানে কোনও কমতি নেই।

যদি যোগানে কমতি না থাকে তাহলে হঠাৎ করে কেন পেঁয়াজের দাম চড়ল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেেছ। কারণ সাধারণ মানুষ পাইকারি দরেই জিনিস কিনে থাকেন। খোলা বাজারে খুচরো পেঁয়াজের দাম এতোটা কেন বেড়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য পেঁয়াজের দাম স্থিলিশীল রাখতে আগেই মোদী সরকার পেঁয়াজের রপ্তানি মূল্য বেঁধে দিয়েছেন। তাহলে তার পরেও কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
ইতি মধ্যেই কলকাতা শহর সহ একাধিক জেলায় টাস্ক ফোর্সের প্রতিনিধিরা বাজার পরিদর্শন করেছেন। কোথাও কোনও কালোবাজারি করা হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা শহরে একাধিক বাজারে টাস্ক ফোর্সের সদস্যরা পরিদর্শন করে ব্যবসায়ী এবং ক্রেতা উভয় পক্ষের সঙ্গে কথা বলেছেন। কোন কারণে পেঁয়াজের দাম হঠাৎ করে ফের বেড়ে গেল তার অনুসন্ধান করা হচ্ছে।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications