Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vande Bharat Express Train: বন্দে ভারত এক্সপ্রেসের ইঞ্জিনে বসানো এই যন্ত্র! যুগান্তকারী আবিষ্কার বাংলায়

Vande Bharat Express Train: আরও প্রযুক্তি নির্ভর হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস! চলন্ত ট্রেনের সমস্ত আপডেট এবার নজরবন্দি থাকবে নয়া প্রযুক্তিতে। শুধু তাই নয়, ভারতীয় রেল ট্র্যাকে ছোটার সময়েও প্রতি মুহূর্তের নজর রাখা হবে। আর এজন্য বসানো হবে বিশেষ এক যন্ত্র! আর তা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই ট্রেনের বিকল হতে চলা যন্ত্রের বিষয়ে পাওয়া যাবে আগাম পূর্বাভাস।

হঠাত করে যদি মাঝপথে ট্রেন (Vande Bharat Express Train) বিকল হয়ে যায় তাহলে যাতে দ্রুত তা ঠিক করা সম্ভব হয় সেজন্যেই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে রেল। ফলে যাত্রী পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটবে না। সাধারণ মানুষের চিন্তা দূর হবে বলেও মনে করা হচ্ছে।

vande bharat exp

বাংলা এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হাওড়ায় বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বিশেষ এক প্রযুক্তি তৈরি করে ফেলেছে পূর্ব রেল। ওই প্রযুক্তি সম্পূর্ণ ভাবে AI নির্ভর। আর সেই প্রযুক্তি নির্ভর যন্ত্র ব্যবহার শুরু হয়েছে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। সাইডিং দেখাশোনার কাজে যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাঁরাই আধুনিক এই আবিষ্কার করেছেন। যা যুগান্তকারী বলা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, ট্রেনের বিভিন্ন বিষয় নিয়ে গবেষনা চলছে প্রতিনিয়ত। বিশেষ করে রেল ইঞ্জিনের বিভিন্ন সমস্যা যাতে খুব সহজেই ধরা সম্ভব হয় সেজন্য দীর্ঘ সময় ধরে গবেষনা চালানো হচ্ছে। মূলত 'রিমোট মনিটরিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ লোকোমোটিভস অ্যান্ড ট্রেন' এই প্রযুক্তি নিয়েই চলছে গবেষণা। এই প্রযুক্তি ডিজেল ইঞ্জিনে ব্যবহার করা হচ্ছে। এমনকি নতুন ট্রেনেও এই প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে। শুধু তাই নয়, বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) জন্যেও এই প্রযুক্তিকে তৈরি করা হয়েছে।

কীভাবে সেমি বুলেটের মোটর ট্রেনটিকে (Vande Bharat Express Train) ছুটিয়ে নিয়ে যাচ্ছে তা নজরদারি করা হচ্ছে। এক্ষেত্রে AI কাজে লাগিয়ে এবং আরও বেশ কিছু প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। আর তা করেই কার্যত বিপ্লব ঘটাতে চান রেল আধিকারিকরা। প্রকাশিত খবর অনুযায়ী, বিভিন্ন গতিতে ট্রেন ছোটার ক্ষেত্রে কোন ট্রেনের কেমন অবস্থা থাকবে তা নজরদারি করা হবে। আর সেই সমস্ত তথ্য একটি সার্ভারে তুলে রাখা হচ্ছে।

পরে এই তথ্যের ভিত্তিতে কোনও অংশ হঠাত করে খারাপ হতে পারে কিনা সে বিষয়ে তথ্য যাচাই করা হবে। ইতিমধ্যে এভাবে একাধিক বিপত্তি ঠেকানো সম্ভব হয়েছে বলে খবর। তবে প্রযুক্তি নিয়ে আরও কাজ চালাচ্ছেন গবেষকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+