Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Dana: কেবল ঘূর্ণিঝড় নয়, দানা এখন অতি শক্তিশালী ঘূর্ণিঝড়, তাণ্ডব কতটা চালাবে এটি!

Cyclone Dana: সময়ের সঙ্গে আরও শক্তি বাড়িয়েছে ঘূর্ণিঝড় দানা ( cyclone Dana)। ঠিক কখন থেকে সে উপকূলে তাণ্ডব চালাবে? কতক্ষণ ধরে তাণ্ডব চালাবে? তাই নিয়েই এখন চুলচেড়া বিশ্লেষণ চলছে। আরও গুরুত্বপূর্ণ বিষয়। দানা এখন আর কেবল ঘূর্ণিঝড় নেই৷ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আকার নিয়েছে।

সমুদ্র উপকূলের আবহাওয়া ক্রমেই বদলে যাচ্ছে। কখনও কয়েক ফসলা ভারী বৃষ্টি৷ আবার কখনও হাল্কা বৃষ্টি। দমকা ঝোড়ো হাওয়া থাকছে প্রায় সব সময়ই। এমন ছবি ধরা পড়ছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায়।

cyclone dana

বৃহস্পতিবার রাত থেকে প্রলয় শুরু হবে। তবে তার অনেক আগে থেকেই দানা উপকূলে তার প্রভাব ছড়াবে। এই কথা জানা যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, দানা এখন অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। ফলে কতটা ধ্বংসলীলা চালাবে সে? সেই আতঙ্ক কাজ করছে।

ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে কোনও এক জায়গায় আছড়ে পড়তে পারে সে। আরও কিছুটা গতি কমিয়েছে দানা। ১২ কিলোমিটার গতিতে সে জলভাগ থেকে স্থলভাগের দিকে এগোচ্ছে। গতিবেগ কম হলে দুশ্চিন্তা আরও বেশি। কারণ, যত সে জলভাগে থাকবে, তত শক্তি সঞ্চয় করবে৷

বৃহস্পতিবার সকালে পারাদ্বীপ থেকে ২৬০ কিলোমিটার দূরে রয়েছে দানা। ধামারা থেকে দানার দূরত্ব ২৯০ কিমি। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে দূরত্ব ৩৫০ কিমি। সমুদ্র গতকাল রাত থেকেই উত্তাল হয়ে গিয়েছে। এদিন সকালে আরও প্রবল ঢেউ দেখা গিয়েছে৷ ঘন নিকষ অন্ধকার করে আসছে সমুদ্র উপকূল৷ সকালেই যেন সন্ধের আঁধার নেমেছে।

দিঘা, মন্দারমণি, সাগর, বঙ্গের দুই জেলার সমুদ্র উপকূলেই কার্যত ছবিটা এক। এনডিআরএফের কর্মীরা তৈরি রয়েছে দুর্যোগ মোকাবিলার জন্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+