Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tornado Hit North Bengal: বিকট শব্দ, হু হু করে ধেয়ে আসছে টর্নেডো! রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ পরিস্থিতি

Tornado Hit North Bengal: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (University in Raiganj, West Bengal) হঠাৎ দেখা দিয়েছে ভয়াবহ টর্নেডো। বিকট শব্দে ঘূর্ণায়মান এই টর্নেডোর ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বিশ্ববিদ্যালয়ের বাংলা, অঙ্ক বিভাগ এবং হোস্টেল সংলগ্ন মাঠে এই বিশালাকার টর্নেডোয় আতঙ্ক ছড়ায়। তবে ক্যাম্পাসে পরীক্ষা চলায় বেশিরভাগ পড়ুয়া ক্লাসরুমে সেই সময় ছিলেন।

আর সেই কারণেই কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটেনি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। তবে হঠাত টর্নেডোর z((Tornado Hit North Bengal) ঘটনায় তীব্র আতঙ্ক তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের বাইরে যারা ছিল তাঁদের মধ্যে নিরাপদে যাওয়ার হুড়োহুড়ি পড়ে যায়। জানা যায়, ক্যাম্পাসের মাঠে প্রায় কয়েক মিনিট ধরে ঘূর্ণায়মান অবস্থায় ছিল সেই ঝড় (Storm)।

Tornado Hit North Bengal

এদিকে আচমকা শহরের বুকে বিশ্ববিদ্যালয়ের মাঠে টর্নেডো (Tornado Hit North Bengal) দেখে আতঙ্কিত হয়ে পড়েন ক্যাম্পাসের কর্মচারী এবং আশেপাশের বাসিন্দারাও।

অনেকেই মোবাইল ফোনে টর্নেডোর ছবি ও ভিডিও তুলতে থাকেন, যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে বিশেষজ্ঞ অধ্যাপকরা সতর্ক করেছেন, টর্নেডোর মতো প্রাকৃতিক দুর্যোগের সময় ছবি বা ভিডিও তোলা বিপদজনক হতে পারে। তাদের পরামর্শ, টর্নেডো দেখলে তা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং আশ্রয় নেওয়া জরুরি।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা জানান, টর্নেডোর সময় ক্যাম্পাসে পরীক্ষা চলায় বেশিরভাগ ছাত্রছাত্রী ক্লাসরুমে ছিলেন। এটাই তাদের ভাগ্য বলা যায়। যদি মাঠে থাকতেন, তাহলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত।

প্রাকৃতিক দুর্যোগের সময় সতর্কতা অবলম্বন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। বলে রাখা প্রয়োজন, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। এর মধ্যেই বুধবার দুপুরে ভয়াবহ র টর্নেডো আছড়ে পড়ল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+