Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নিমতার দেবাঞ্জন দাস খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

নিমতার দেবাঞ্জন দাস খুনের ঘটনায় গ্রেফতার হলেন বিশাল মারু নামে এক ব্যক্তি।

নিমতার দেবাঞ্জন দাস খুনের ঘটনায় গ্রেফতার হলেন বিশাল মারু নামে এক ব্যক্তি। বিশাল প্রিন্সের খুব ঘনিষ্ট বন্ধু বলে জানা গিয়েছে। আজ তাকে ব্যারাকপুর আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হবে।

নিমতার দেবাঞ্জন দাস খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

পুলিশ সূত্রের খবর, নবমী রাতের পার্টিতেও উপস্থিত ছিল সেও। তাই এফআইআর-এ প্রিন্সের পাশাপাশি নাম ছিল বিশালেরও। এছাড়া জিজ্ঞাসাবাদের সময় বিশাল এর কাছে কিছু সন্দেহজনক কথাবাত্রা শোনায় তাকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে তদন্তকারী মনে করছে, এই খুনের সঙ্গে যুক্ত রয়েছে আরও ৩, ৪ জন। তাঁদের মধ্যে রয়েছে একজন তরুণীও রয়েছে।

উল্লেখ্য, দেবাঞ্জন খুনের মূল অভিযুক্ত প্রিন্স সিংকে গ্রেফতার করতে আট দলে ভাগ হয়ে বারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও নিমতা থানার পুলিস দমদম সহ সল্টলেক, লেকটাউন ও বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। সেই তল্লাশি চলাকালীন শুক্রবার বিশালকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে। তার কথাবার্তায় সন্দেহজনক কিছু থাকায় তাকে গ্রেফতার করা হয়। এমনকি তদন্তকারীরা মনে করছে এই হত্যা কান্ডের সময় বিশাল মারুও উপস্থিত ছিল।

পাশাপাশি, গতকাল রাতে টাওয়ার লোকেট করে বজবজে তাদের এক বান্ধবীর বাড়িতে যায় তদন্তকারীরা। সেখানেও প্রিন্সের সন্ধান করা হয়। যদিও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। ওই বান্ধবী ও তার মাকে জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় আনা হয়।

এদিকে নিমতা কান্ডের মূল অভিযুক্ত প্রিন্সের খোঁজে এবার ভিন রাজ্যে পাড়ি দেবে পুলিশ। জানা গিয়েছে, প্রিন্সের একটি আত্মীয়ের বাড়ি বিহার রাজ্যে। তার খোঁজে সেখানে পাড়ি দিতে পারে তদন্তকারীরা। ইতিমধ্যেই বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে বলেও জানা গিয়েছে। অপরদিকে, পুলিশি তৎপরতায় দিন যত এগোচ্ছে নিমতা কান্ডে একের পর এক নতুন তথ্য উঠে আসছে পুলিশের সামনে। নবমীর রাতে দেবাঞ্জন ও তাঁর বান্ধবী সল্টলেক সেক্টর ফাইভের যে পাবে ছিলেন সেই পাবের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+