Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Garib Rath Express: সম্পূর্ণ বাতানুকূল 'গরিব রথ' পাচ্ছে বাংলা! কখন কোন স্টেশনে স্টপেজ জানুন

Garib Rath Express: ফিরছে গরিব রথ এক্সপ্রেস! কলকাতা এবং ত্রিপুরার আগরতলার (Agartala-Kolkata route) মধ্যে ছুটবে একেবারে নতুন এই ট্রেন। আগামী মাস অর্থাৎ জুলাইয়ের শুরুতেই সম্ভবত নয়া 'গরিব রথ এক্সপ্রেসে'র উদ্বোধন হতে পারে। আর এই ট্রেন চালু হলে কলকাতা এবং রাজধানী আগরতলার মধ্যে যাত্রা আরও সোজা হবে বলেই মনে করা হচ্ছে।

যদিও শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Sealdah Kanchanjungha Express) রয়েছে। কিন্তু দুই রাজ্যের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করতেই নয়া গরিব রথ (Garib Rath Express) ছুটবে দেশের দুই শহরের মধ্যে।

Garib Rath Express

Garib Rath Express: আধুনিক ব্যবস্থা থাকবে

নামে গরিব হলেও সম্পূর্ণ বাবানুকূল হবে এই ট্রেন (Garib Rath Express)। থাকবে একাধিক নতুন ব্যবস্থাও। এমনকি পরিস্কার এবং পরিচ্ছণতার দিকেও বিশেষ নজর দেওয়া হবে। পাশাপাশি আসন নিয়ে যাত্রীদের একটা অভিযোগ থাকে। আর তা যাতে না থাকে সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। এমনটাই রেল সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে টিকিটের দামও বাজেট ফ্রেন্ডলি হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে। তবে ঠিক কতটা সস্তা হবে তা এখনও স্পষ্ট নয়।

Garib Rath Express: কবে কবে পাওয়া যাবে?

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্ভবত কলকাতা-আগরতলা রুটে গরিব রথ এক্সপ্রেসের (Garib Rath Express) উদ্বোধন করতে পারেন। যা খবর, সপ্তাহে তিনবার এই ট্রেন (Agartala-Kolkata Garib Rath Express) ছাড়বে। দীর্ঘ প্রায় ১৮ থেকে ২০ ঘণ্টার যাত্রাপথ হবে। আর এই যাত্রাপথে একাধিক স্টেশনে স্টপেজ দেবে নয়া 'গরিব রথ এক্সপ্রেস'। মালদা টাউন, লামডিং, গুয়াহাটি, শিলচর সহ একাসধিক স্টেশনে স্টপেজ দেবে নয়া এই ট্রেন।

Garib Rath Express: উপকৃত হবেন বহু মানুষ

কলকাতা এবং ত্রিপুরার আগরতলার (Agartala-Kolkata route) মধ্যে গরীব রথ (Garib Rath Express) চালু হলে বহু মানুষ উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, শিয়ালদহ স্টেশন থেকে প্রতি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়ে শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Sealdah-Agartala Kanchanjungha Express)। যদিও সেটি এখন সবরুম পর্যন্ত ছুটবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+