আপনি কি এই পেশায় আছেন, তাহলে সাবধান হন
স্বাস্থ্য, শিক্ষার পর এবার আবাসন শিল্পে নজরদারিতে রাজ্য সরকার। প্রোমোটরদের পায়ে লাগাম দিতে আসছে পশ্চিমবঙ্গ আবাসন শিল্প নিয়ন্ত্রক বিল। বিলটিতে ৩ বছরের কারাদণ্ডের বিধান থাকতে চলেছে।
স্বাস্থ্য, শিক্ষার পর এবার আবাসন শিল্পে নজরদারিতে রাজ্য সরকার। প্রোমোটরদের পায়ে লাগাম দিতে আসছে পশ্চিমবঙ্গ আবাসন শিল্প নিয়ন্ত্রক বিল।
বিলে পশ্চিমবঙ্গ আবাসন শিল্প নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব দেওয়া হচ্ছে ওই বিলে।

নয়া পশ্চিমবঙ্গ আবাসন শিল্প নিয়ন্ত্রক বিলে প্রোমোটরদের নিয়ন্ত্রণের সঙ্গে ক্রেতা সুরক্ষায় জোর দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। কার্পেট এরিয়ার ভিত্তিতেই ফ্ল্যাট বিক্রির প্রস্তাব ছাড়াও, প্রত্য়েক নির্মাণ প্রকল্পের বিমা থাকা বাধ্য়তামূলক করা হচ্ছে।

কোনও প্রকল্পে ৮ টির বেশি ফ্ল্যাট থাকলে নথিভূক্তিকরণের সঙ্গে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়র, ঠিকাদারদের নামসহ বিস্তারিত তথ্য অথরিটিকে জানাতে হবে।
নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনও ত্রুটি ধরা পড়ে, তাহলে সুদ সমেত ফ্ল্যাটের দাম ফেরতের সংস্থান থাকছে ওই বিলে। সূত্রের খবর, বিলটিতে ৩ বছরের কারাদণ্ডের বিধান থাকতে চলেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications