নভেম্বর থেকে কি ফের কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন? মমতার নেতৃত্বেই বকেয়া পেতে নামবে তৃণমূল?
একশো দিনের বকেয়া টাকা, আবাস যোজনার প্রাপ্যর দাবিতে ফের আন্দোলনে নামছে তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের প্রকাশ্যে। তাঁর নেতৃত্বেই এই আন্দোলন হবে। এ কথা কার্যত পরিষ্কার হয়ে গিয়েছে। বিজেপির 'জমিদারি'র বিরুদ্ধে আরও একবার বিরোধিতা শুরু করছে তৃণমূল।
নভেম্বর শুরু থেকেই মাঠে ময়দানে তৃণমূল নেতৃত্বকে দেখতে পাওয়া যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে ৩১ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিলেন। বকেয়া টাকার জন্য ফের আন্দোলন শুরু করবেন তিনি। একথাও সেইসময় জানিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতে আজ মঙ্গলবার মাস শেষ হচ্ছে। নভেম্বরের শুরু থেকেই কি তাহলে তৃণমূল কর্মসূচিতে যাবে? এই প্রশ্ন উঠছে।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে দুদিন ব্যাপী কর্মসূচি হয়েছিল। রাজভবনের সামনেও ধারাবাহিক ধরনা কর্মসূচি চলে। রাজ্যপাল সি বি আনন্দ বোস রাজ্যের দাবিদাওয়া কেন্দ্রের কাছে জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে এজন্য ধন্যবাদ জানিয়েছিলেন। কিন্তু ৩১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রকে সময়সীমা বেধে দেওয়া হয়।
The BJP Zamindars continue to inflict tyranny on innocent people.
— All India Trinamool Congress (@AITCofficial) October 30, 2023
Their only real rhetoric remains: "Sabka Saath, Sabka Vinash, Sabka Satyanash."
Bengal awaits its rightful dues and a positive resolution by the 31st of October. JUSTICE must be served! pic.twitter.com/rSmeXV4GVx
পাওনা বকেয়া রাজ্যকে মিটিয়ে দিতে হবে। এই দাবি কেন্দ্রের কাছে বারবার করা হচ্ছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের থেকে এই বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডির হাতে গ্রেফতার হয়েছেন। রেশন বন্টন দুর্নীতি সামনে চলে এসেছে। শুধু তাই নয়, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে মাঠে নেমে পড়েছে। এই অবস্থায় কিছুটা ব্যাকফুটে থাকবে তৃণমূল কংগ্রেস। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
The stories of hardships faced by the people of Bengal, all inflicted by the BJP Zamindars, are heartbreaking.
— All India Trinamool Congress (@AITCofficial) October 30, 2023
For nearly two years, they have been deprived of their rights and dues, and they deserve JUSTICE.
Bengal demands a positive resolution. pic.twitter.com/e3dpozVsb9
বকেয়া পাওনার দাবিতে সাধরণ মানুষকে বোঝানোর কাজ শুরু করবে তৃণমূল কংগ্রেস। এরপর বৃহত্তর আন্দোলনে যাবে তৃণমূল। লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে এই আন্দোলন এক উচ্চতায় নিয়ে যেতে চাইছে দল। একথাই মনে করা হচ্ছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফের ধরনা কর্মসূচি কি হবে? সেই বিষয় এই খবর লেখা পর্যন্ত জানা যাচ্ছে না।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে সোমবার একটি বার্তা দেওয়া হয়েছে। বিজেপির 'জমিদারি'র বিরুদ্ধে দল লড়াই করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই আন্দোলন চলবে। এই বার্তা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ১০০ দিনের কাজের টাকা পান, এমন মানুষদের নিয়ে প্রকাশ করা হয়েছে একটি ছোট্ট ভিডিও।
নভেম্বর থেকেই ফের বকেয়ার দাবিতে পথে নামবে তৃণমূল। একথা পরিষ্কার। এবার আন্দোলনের গতিপ্রকৃতি কী হবে। সেই নিয়ে চর্চা চলছে অন্দরে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications