এই প্রথম লাভ করল মাদার ডেয়ারি, মন্ত্রী মিথ্যা বলছেন, দাবি সিপিএমের

গতকাল রাজ্য বিধানসভায় প্রাণীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ঘুরে দাঁড়িয়েছে মাদার ডেয়ারি। আগের সরকারের আমলে তারা শুধু লোকসানই করত। ২০১০-১১ সালে মাদার ডেয়ারির ক্ষতি হয়েছিল সাড়ে পাঁচ কোটি টাকা। ২০১১ সালের নভেম্বর থেকে তারা ক্রমশ লাভের মুখ দেখতে শুরু করে। ২০১৩-১৪ অর্থবর্ষে মাদার ডেয়ারি লাভ করেছে ৬.৮৯ কোটি টাকা। আমূল দুধের দাম বাড়লেও মাদার ডেয়ারি দাম বাড়ায়নি। আগামী দিনে বাড়াবেও না। পাশাপাশি, ভেজাল দুধের বিরুদ্ধেও অভিযান চলবে বলে জানান তিনি।
স্বপনবাবুর এই বক্তব্যের প্রতিবাদে আসন ছেড়ে উঠে দাঁড়ান সিপিএম বিধায়ক আনিসুর রহমান। প্রসঙ্গত, এর আগে তিনি প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী ছিলেন। অর্থাৎ তখন মাদার ডেয়ারির দায়িত্ব ছিল আনিসুরবাবুর হাতেই। তিনি বলেন, "মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন। বাম আমলেও মাদার ডেয়ারি লাভ করেছে। শুধু ২০১০-১১ কেন, আগের বছরের হিসাবও সরকারকে দিতে হবে।"
অবশ্য এই দাবিতে বিশেষ গুরুত্ব দেননি স্বপনবাবু। তিনি বলেছেন, গরুর মালিকরা এখন দুধের দাম বেশি পাচ্ছেন। আগে কিলো প্রতি পেতেন ১৪.৫০ টাকা। ২০১১-১২ সালে তা বাড়িয়ে করা হয় ১৭ টাকা। ২০১২-১৩, ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ সালে তা বেড়ে হয়েছে যথাক্রমে ১৯, ২১ এবং ২৪.৬০ টাকা। ফলে তাঁরা উৎপাদন বাড়াতে উৎসাহ পেয়েছেন।
সরকারের তরফে আরও জানানো হয়, হিমূলকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এ জন্য অতিরিক্ত কর্মী নিয়োগ করেছে রাজ্য সরকার। মাদার ডেয়ারি গুণগত মানে আমূলের সঙ্গে টক্কর দিতে পারে বলেও দাবি করেন মন্ত্রী।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications