Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মাসের শুরুতেই কামব্যাক ইনিংস খেলবে বৃষ্টি, ভাসতে চলেছে কলকাতা সহ কোন কোন জেলা?

এই সপ্তাহের শেষটায় বিশেষ ঝড়বৃষ্টি না হলেও সপ্তাহের শুরু থেকেই ফের গাঙ্গেয় বঙ্গের একাধিক এলাকা ভাসতে চলেছে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে ওড়িশার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে আগামী সপ্তাহের শুরুতেই এই মৌসুমী অক্ষরেখা বাংলায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস বলছে, মঙ্গলবার থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। মধ্যপ্রদেশ, কোঙ্কন এবং উত্তর অসমে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া, উত্তর-পশ্চিম ভারতের পাঞ্জাবের ওপর একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এই আবহাওয়ার প্রভাবে সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ ততটা হবে না। ফলে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

আবহাওয়া দফতরের খবর, মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবারেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।

বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বাতাসের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। তবে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে।

তবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

এদিন কলকাতায় সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বেড়েছে। আকাশ মূলত পরিষ্কার থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের আপেক্ষিক আর্দ্রতা ৭০ থেকে ৯৪ শতাংশের মধ্যে রয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ৬.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+