মমতার বাংলায় অনুন্নয়নের ছবি! তৃণমূল সাংসদই উন্নয়নপ্রার্থী, চিঠি লিখলেন ফিরহাদকে
কলকাতার মহানাগরিক তথা নগরোন্নয়নমন্রীই ফিরহাদ হাকিমকে চিঠি লিখলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। সাংসদের সেই চিঠিতে স্পষ্ট হয়ে উঠল অনুন্ননের চিত্র।
কলকাতার মহানাগরিক তথা নগরোন্নয়নমন্রীাছ ফিরহাদ হাকিমকে চিঠি লিখলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। সাংসদের সেই চিঠিতে স্পষ্ট হয়ে উঠল অনুন্ননের চিত্র। তাঁর বার্তা বাইপাসের বেহাল রাস্তচা মেরামত করা হোক অবিলম্বে। সাংসদ নিজে ওই রাস্তায় গিয়েছেন। লক্ষ্য করেঠেন কী বেহাল দশা রাস্তার! যার জেরে নিত্য দুর্ঘটনা ঘটে চলেছে।

তৃণমূল সাংসদ মেয়রকে লেখা চিঠিতে লিখেছেন- কামালগাজি ব্রিজ থেকে বারুইপুর পর্যন্ত রাস্তার বেহাল দশা। নিজে ওই দুরবস্থার সাক্ষী। প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা ঘটছে। এই বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে ওই রাস্তার। তাই দ্রুত রাস্তা মেরামতের আবেদন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে।
উল্লেখ্য, কামালগাজি থেকে বারুইপুর পর্যন্ত রাস্তা তৈরি হয়েছিল বাম জমানায়। এই রাস্তার জমি অধিগ্রহণ থেকে শুরু করে রাস্তা নির্মাণ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তৎকালীন সিপিএম সাংসদ সুজন চক্রবর্তী। এবার তৃণমূল সাংসদ উদ্যোগী হলেন সেই রাস্তার সংস্কারে।
বিগত এক বছরে এই রাস্তার হাল খুব খারাপ পর্যায়ে পৌঁছেছে। পিচ উঠে গিয়ে গর্ত হয়ে গিয়েছে। মরণফাঁদ হয়ে রয়েছে ওই রাস্তা। মিমি চক্রবর্তী সাংসদ হওয়ার পর থেকেই এলাকার মানুষের অভিযোগ শুনছেন, তাঁর কাছে লিখিত অভিযোগ ও ই-মেল বার্তাও এসেছে। তাই তিনি এবার ফিরহাদকে চিঠি লিখে সমস্যার সমাধানের আবেদন করেন। তিনি আশাবাদী, শীঘ্রই মেরামত হবে বেহাল রাস্তার।
-
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, কেন্দ্রের কাছে বিস্তারিত নথি-সহ রিপোর্ট দিল রাজ্য -
'নোংরা রাজনীতি আর ঔদ্ধত্যই একদিন তৃণমূলকে শেষ করবে', রাষ্ট্রপতির অপমানে প্রধানমন্ত্রী মোদীর নিশানায় ঘাসফুল শিবির -
মমতার ধরনা কর্মসূচিতে মোদীর সভার লিফলেট বিলি! গুরুতর অভিযোগ বিজেপির বিরুদ্ধে, ধৃত ২ -
ভোটার তালিকায় নাম বাদ বিতর্কে সুপ্রিম কোর্টে ফের রাজ্যের আবেদন, সিএএ আবেদনকারীদের পৃথক আর্জিও -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
মহিলাদের জন্য দারুণ সুখবর! চাকরি না থাকলেও এবার থেকে মাসে ৭০০০ টাকা পর্যন্ত আয়ের সুযোগ, যোগ্যতা কী? জানুন -
বাংলা-বিহারের কয়েকটি জেলা নিয়ে গঠিত হতে চলেছে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল! ভাইরাল পোস্ট নিয়ে কোন সত্য সামনে এল? -
টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু! মোটা অঙ্কের পুরস্কার পেল ভারত, কোন দল কত টাকা পেল? জানুন -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ -
ভোটের প্রতিশ্রুতি পূরণে নতুন উদ্যোগ, বাংলাদেশে ইমাম, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক ভাতা চালুর ঘোষণা












Click it and Unblock the Notifications