Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহিলাদের জন্য দারুণ সুখবর! চাকরি না থাকলেও এবার থেকে মাসে ৭০০০ টাকা পর্যন্ত আয়ের সুযোগ, যোগ্যতা কী? জানুন

এখনও পর্যন্ত ভারতে কর্মজীবী মহিলাদের সংখ্যা পুরুষদের তুলনায় অনেকটাই কম। আর সেই পরিস্থিতিটাই বদলানোর জন্য বিভিন্ন সরকারি এবং আর্থিক সংস্থা মহিলাদের জন্য আলাদা আলাদা উদ্যোগ নিচ্ছে। ঠিক সেরকমই মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার জন্য বিশেষ প্রকল্প চালু করেছে LIC (Life Insurance Corporation of India)। এই প্রকল্পের নাম 'বিমা সখী যোজনা'।

এই প্রকল্পে নির্বাচিত মহিলাদের এলআইসি (LIC)-র এজেন্ট হিসেবে কাজ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। আর এই প্রশিক্ষণ চলাকালীনই অংশগ্রহণকারীরা নির্দিষ্ট ভাতা পান। প্রথম বছরে প্রত্যেক মাসে সাত হাজার টাকা, দ্বিতীয় বছরে ছয় হাজার টাকা এবং তৃতীয় বছরে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়। প্রশিক্ষণ শেষ হওয়ার পর যদি পূর্ণ সময়ের জন্য এজেন্ট হিসেবে কাজ শুরু হয় তাহলে কমিশনের ভিত্তিতে আয় করার সুযোগও থাকে। গ্রাম থেকে শহর পর্যন্ত সমস্ত জায়গার মহিলাদের কথা ভেবেই এরকম একটি প্রকল্প তৈরি করা হয়েছে। এই প্রকল্পে আবেদনের জন্য বড় কোনও শিক্ষাগত যোগ্যতা লাগবে না। দশম শ্রেণি পাশ হলেই প্রকল্পটিতে আবেদন করা যাবে। বয়স হতে হবে ১৮-৭০ বছরের মধ্যে। তবে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যারা ইতিমধ্যেই LIC-র কর্মী অথবা এজেন্ট, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।

অনলাইন অথবা অফলাইন, দুইভাবেই আবেদন করা যাবে। অফলাইনে আবেদন করতে নিকটবর্তী LIC শাখায় যোগাযোগ করতে হবে। অনলাইনে আবেদন করতে হলে এলআইসি-র ওয়েবসাইট (https://licindia.in/test2)-এ গিয়ে লগ ইন করতে হবে এবং 'বিমা সখী' প্রকল্পের ফর্ম পূরণ করতে হবে। সেখানে ব্যক্তিগত তথ্যের সঙ্গে দশম শ্রেণির সার্টিফিকেট এবং বয়সের প্রমাণপত্র জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+