পারদ নামছে ধীরে ধীরে, শীত আসছে, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজ্য থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রস্থান ঘটতেই আবহাওয়ার মেজাজে বদল যেন স্পষ্ট হয়ে উঠেছে, সকালের হালকা ঠান্ডা আর রাতের বাতাসে এখনই শীতের আগমনী বার্তা এসেছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আগামী কয়েকদিন। প্রতিদিনই সামান্য করে কমছে তাপমাত্রা। বিশেষজ্ঞদের মতে, অক্টোবরের শেষ সপ্তাহ নাগাদ বা নভেম্বরের শুরুতে রাজ্য জুড়েই শীতের প্রকৃত অনুভূতি পাওয়া যেতে পারে।

গতকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা গড়ের চেয়ে ০.৭ ডিগ্রি নিচে। সোমবারের তুলনায় সামান্য পারদ পতন হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ও ২৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে বলে আবহাওয়া দপ্তরের অনুমান।
তবে এখনই রাজ্যে উত্তর দিকের হাওয়ার প্রভাব পুরোপুরি পড়েনি। তাই শীত এখনও কিছুটা দূরে। ভোরবেলা ঠান্ডার হালকা আমেজ থাকলেও দিনের বেলা সূর্যের তেজে গরম ভাব রয়েছে। আবহাওয়াবিদরা মনে করছেন, মাসের শেষের দিকে উত্তর দিকের হাওয়া প্রবেশ করলে শীতের তীব্রতা অনুভূত হবে।
এদিকে, অক্টোবরের শেষ দিক থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে। আগামী সাত দিনে আবহাওয়া দপ্তরের তরফে কোনও সতর্কতা জারি হয়নি। অর্থাৎ, আপাতত রাজ্যজুড়ে থাকবে শুকনো ও মনোরম আবহাওয়া যেন শীতের আগমনের আগে প্রকৃতির শেষ উষ্ণ নিঃশ্বাস।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications