Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RG kar Hospital: একের পর এক বৈঠক নিস্ফলা! কবে উঠছে ডাক্তারদের কর্মবিরতি? উত্তর খুঁজছে স্বাস্থ্যভবনও

RG kar Hospital Doctor Strike: 'অভয়া'কে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল বাংলা সহ গোটা দেশ। মামলার তদন্তভার ইতিমধ্যে হাতে পেয়েছে সিবিআই। কিন্তু তেমনটা তদন্তে অগ্রগতি নেই। নতুন করে কাউকে গ্রেফতার করা হয়নি। এই অবস্থায় নিজেদের দাবিতে একেবারে অনড় আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা।

ঘটনার পর থেকেই বিচারের দাবিতে কর্মবিরতি শুরু করেন আরজি কর মেডিক্যাল কলেজের জুনিয়ার ডাক্তাররা। আর তা ক্রমশ অন্যান্য সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজেও ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় কার্যত প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা (RG kar Hospital Doctor Strike) ।

RG kar Hospital Doctor Strike

দুরদরান্ত থেকে রোগীরা এসে ফিরে যাচ্ছেন বলে দাবি। যদিও জুনিয়ার ডাক্তারদের দ্রুত কাজে ((RG kar Hospital Doctor Strike) ফেরার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। এমনকি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টও আন্দোলনরত দ্রুত কাজে ফেরার আবেদন জানিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসচিব জানিয়েছেন, জুনিয়ার ডাক্তারদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে। কাজে ফেরুন।

কিন্তু এরপরেও পরিস্থিতি স্বাভাবিক নয়। আজ শনিবার আরজি কর হাসপাতালের আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্যসচিব সহ একাধিক শীর্ষ আধিকারিকরা। দীর্ঘক্ষন বৈঠক চলে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। বৈঠক সম্পূর্ণ ভাবে নিস্ফলা হয়। যদিও সন্ধ্যায় জুনিয়ার ডাক্তাররা নিজেদের মধ্যে বৈঠকের কথা জানান। কিন্তু আজ শনিবার রাত পর্যন্ত কর্মবিরতি তুলে নেওয়ার কোনও আভাস মেলেনি আন্দোলনকারীদের তরফে।

আন্দোলনরত ডাক্তারদের একটাই দাবি, আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তি এবং বিচার দিতে হবে। এছাড়াও আরও বেশ কয়েকটি নির্দিষ্ট দাবি রাখা হয়েছে। তা মান না পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে এদিন সন্ধ্যায় স্বাস্থ্য ভবনে আরও একটি বৈঠক ডাকা হয়।

যেখানে সমস্ত চিকিৎসক সংগঠনের তরফে তরফে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছিলেন ডাক্তার কুনাল সরকারের মতো ব্যক্তিত্বরাও। পরিস্থিতি কীভাবে স্বাভাবিক করা যায় মূলত তা নিয়েই আলোচনা হয়। তবে সেই বৈঠক তেমন কোনও সিদ্ধান্ত এদিন হয়নি।

অন্যদিকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে যে, আলোচনা এই মুহূর্তে দাঁড়িয়ে ফলপ্রসূ হয়েছে বলা যাচ্ছে না। 'অভয়া'র সঙ্গে হওয়া অন্যায় এর ন্যায়বিচার এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় চলা অরাজকতার বিরুদ্ধে লড়াই'য়ে আমরা এক পাও পিছিয়ে আসছি না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+