Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Matribhumi Local: শিয়ালদহ ডিভিশনের লোকালে প্রথম শ্রেণির কামরা! জানেন কি সুবিধা পাবেন?

Matribhumi Local: শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনেও এবার প্রথম শ্রেণির কামরা! মুম্বইয়ের লোকালগুলিতে এতদিন প্রথম শ্রেণির কামরা থাকত। এবার সেই কামরা দেখা যাবে শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনগুলিতেও। ইতিমধ্যে এই বিষয়ে চূড়ান্ত পরিকল্পনা রেলের (Indian Rail) তরফে সেরে ফেলা হয়েছে বলেই খবর।

তবে এখনই সমস্ত লোকাল ট্রেনে (Matribhumi Local) প্রথম শ্রেণি কামরা যুক্ত হচ্ছে না বলে জানা গিয়েছে। রাথমিক ধাপ হিসাবে প্রথমে মাতৃভূমি লোকালে (Matribhumi Local) প্রথম শ্রেণির ব্যবস্থা চালু করা হচ্ছে। মহিলাদের জন্যে নির্দিষ্ট এই মাতৃভূমি লোকাল। আর সেই লোকালেই পরীক্ষামূলক ভাবে এই ব্যবস্থা চালু করতে চলেছে রেল।

Matribhumi Local

আর তা দুর্গাপুজোর আগেই শুরু করার টার্গেট নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম।জানা গিয়েছে, মাতৃভূমি লোকালের দুটি কামরাকে প্রথম শ্রেণির কামরায় উন্নীত করা হবে। ইতিমধ্যে রেল পরিষেবার মান আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন লাইনে কাজ করা হচ্ছে। উন্নত করা হচ্ছে সিগন্যালিং ব্যবস্থার। এমনকি ট্রেনগুলিরও গতি আরও বাড়ানো হচ্ছে।

এই অবস্থায় বাংলার লোকাল ট্রেনগুলিতেও (Matribhumi Local) এবার প্রথম শ্রেণির কামরা যুক্ত হতে চলেছে। রেলের দাবি, যাত্রীদের উন্নত পরিষেবা দিতেই এহেন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ভাড়া কিছুটা হলেও বেশি হতে পারে প্রথম শ্রেণির কামরায়। এমনটাই ইঙ্গিত রেলের।

তবে মাতৃভূমি লোকালে (Matribhumi Local) প্রথম শ্রেণির কামরা যদি সফল হয় তাহলে অন্যান্য রুটগুলিতেও এই সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার। কিন্তু প্রথম শ্রেণির কামরায় কি সুবিধা থাকবে? কেন এই কামরা আলাদা? রেল সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা থেকে আধুনিক সুবিধা থাকবে। অন্যান্য কামরার থেকে প্রথম শ্রেণিতে নরম গদিযুক্ত বসার আসন থাকবে। তবে এসি পরিষেবা থাকবে না।

যদিও রেল বোর্ডের কাছে এসি লোকাল ট্রেন (Matribhumi Local) চালানোর জন্যে শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল। তবে এখনই সেই পরিষেবা শুরু করছে না। তবে পরিক্ষামুলক ভাবে প্রথম শ্রেণির কামরা যুক্ত করে যাত্রীদের আধুনিক সুবিধা দিতে চায় রেল। ছ'জোড়া মাতৃভূমি লোকাল (Matribhumi Local) পূর্ব রেলের তরফে চালানো হয় এই মুহূর্তে।

তবে সব রুটেই নয়, কয়েকটি রুটেই প্রাথমিক ভাবে এই পরিষেবা শুরু করবে রেল। উল্লেখ্য, মুম্বইয়ের লোকাল ট্রেনগুলিতে প্রথম শ্রেণির সুবিধা রয়েছে। যেখানে কিছুটা বাড়তি টাকায় যাত্রা করেন যাত্রীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+