Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপি বাংলায় ক্ষমতায় আসবেই না! এনআরসি আতঙ্ক উড়িয়ে জনতাকে বার্তা তৃণমূলনেত্রী মমতার

বাংলায় এনআরসি হবে না। বাংলায় তাঁরা ক্ষমতায় রয়েছেন। তিনি যতদিন থাকবেন এনআরসি করতে দেবেন না। খোলা মঞ্চে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলায় এনআরসি হবে না। বাংলায় তাঁরা ক্ষমতায় রয়েছেন। তিনি যতদিন থাকবেন এনআরসি করতে দেবেন না। খোলা মঞ্চে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ যুক্তি, বাংলায় বিজেপি ক্ষমতাতেই আসতে পারবে না, তো এনআরসি আর হবে কী করে! শুধু রাজনৈতিক ফায়দা তুলতেই এনআরসি আতঙ্ক ছড়াচ্ছে বিশেষ একটি রাজনৈতিক দল।

ওঁদের কাজই হল বিভেদ সৃষ্টি করা

ওঁদের কাজই হল বিভেদ সৃষ্টি করা

মমতা বলেন, ওঁদের কাজই হল মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা। শুধু হিন্দু-মুসলিম করেই ওরা ভোটে জিততে চাইছে। তাই এনআরসি হুজুগ তৈরি করছে। কোনওদিন সেই লক্ষ্যে সফল হবে না বিজেপি। তিনি সাধারণের উদ্দেশ্যে বলেন, কেউ ভয় পাবেন না, বাংলায় এনআরসি হবে না। এনআরসি করতে গেলে তো আগে সরকারে আসতে হবে, সেটাই সম্ভব হবে না বিজেপির পক্ষে।

বাংলার মাটিতে এনআরসি হবে না

বাংলার মাটিতে এনআরসি হবে না

মমতা বলেন, এখনও পর্যন্ত বাংলায় এনআরসি আতঙ্কের বলি হয়েছেন ৬ জন। তাঁরা শুধু তালিকায় নাম থাকবে না এই আতঙ্কের নিজের জীবন আহুতি দিয়েছেন। আমি বাংলার মা-মাটি-মানুষের উদ্দেশ্যে বলি, এ মাটিতে এনআরসি হবে না। কেউ আতঙ্কিত হবে না। রাজ্য সরকারের তরফে বার্তা দেওয়া হয় ভোটার তালিকায় নাম তুলতে।

কোথাও এনআরসি হবে না

কোথাও এনআরসি হবে না

মমতা বলেন, বাংলায় কেন, কোথাও এনআরসি হবে না। অসমে হয়েছে, তার কারণ অসমে আগে থেকেই এনআরসি চূড়ান্ত ছিল। কিন্তু যে পদ্ধতিতে এনআরসি হয়েছে, তা ভুল। ১৯ লক্ষ নাম বাজ পড়েছে। তার মধ্যে বাঙালি হিন্দুও রয়েছে ১২ লক্ষ। আর মুসলিম বাঙালি, বিহারীরা রয়েছেন। অনুপ্রবেশকারী চিহ্নিত করে রাতারাতি ‘বিদেশি' বানানোর ষড়যন্ত্র তাঁরা মানবেন না।

অযথা চিন্তা করবেন না

অযথা চিন্তা করবেন না

অসমে এনআরসির পর মানুষ আতঙ্কে ভুগছেন। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিতে এনআরসি আতঙ্ক তীব্র আকার নিতে শুরু করেছে। এই অবস্থায় রাজ্য সরকার নেমেছেন সচেতনতা প্রচারে। মুখ্যমন্ত্রী বলেন, রেশন কার্ড সংশোধন, ভোটার তালিকায় নাম তোলা এবং নাম সংশোধন শুরু হয়েছে। এইসব জায়গায় নাম তুলুন। এটা আপনার ভোটাধিকারের বিষয়। অন্য কিছু নয়, অযথা চিন্তা করবেন না। আমি কথা দিচ্ছি, এ রাজ্যে এনআরসি হবে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+