ট্রেন দুর্ঘটনায় সিবিআই নিয়ে বিস্ফোরক মমতা! প্রশ্ন তুললেন পুরসভায় সিবিআই তল্লাশি নিয়েও
Mamata Banerjee: করমণ্ডল দুর্ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে বিস্ফোরক ( West Bengal CM) মমতা বন্দ্যোপাধ্যায়। পুলওয়ামা প্রসঙ্গ টেনে তদন্ত নিয়েই প্ত্রশ্ন তুলে দিলেন তিনি। শুধু তাই নয়, রাজ্যের একাধিক পুরসভায় সকাল থেকেই তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তা নিয়েই প্রশ্ন তুললেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে আজ বুধবার অর্থ সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই একাধিক ইস্যুতে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানান তিনি। বলেন, এটি বিংশ শতাব্দীর সবথেকে বড় দুর্ঘটনা। আর সেখানে সিবিআইয়ের ভূমিকা নিয়ে এদিন ফের একবার প্রশ্ন তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বলেন, এটা ক্রিমিনাল কেস হলে তো সিবিআই কিছু করবে। পুরোটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে আক্রমণ। আর তা বলতে গিয়েই পুলওয়ামার প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। বলেন, পুলওয়ামা দেখেননি। সেই সময়কার রাজ্যপাল কি বলছেন... না থেমেই মমতা বলেন, তদন্তের আগে সমস্ত পরিস্কার করা হল। কোনও প্রমাণ নেই!
তবে সত্য টা সামনে আসুক এমনটাই চান বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, কোনও ভাবে যাতে সত্যটা না ধামাচাপা দেওয়া হয়। পাশাপাশি রাজ্যে পুরসভাগুলিতে তল্লাশি নিয়েও তীব্র আক্রমণ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, সকাল থেকে দিল্লি থেকে সিবিআইকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ১৪ থেকে ১৬ টি পুরসভাতে ঢুকে গেছে।
এমনকি নগরান্নয়ন দফতরেও ঢুকে গিয়েছে বলে দাবি। আর এরপরেই মেজাজ হারিয়ে মমতার বক্তব্য, জিজ্ঞাসা করুন। ওয়াশরুমেও ঢুকবে এখন? ওইটুকুই তো বাকি আছে। তবে এই সব করে এত বড় দুর্ঘটনাকে কোনই ভাবে ধামাচাপা দেওয়া যাবে না বলে স্পষ্ট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এহেন বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, আজ বুধবার সকাল থেকে পুরসভায় নিয়োগ দুর্নীতিতে তদন্ত চালাচ্ছে সিবিআই। একযোগে অন্তত ২০ টি পুরসভাতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তা নিয়ে ইতিমধ্যে কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতির অভিযোগে সরব হয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এবার এই বিষয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
আর তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন বক্তব্যের সমালোচনা করেছে বিরোধীরা। দিলীপ ঘোষের মন্তব্যে, হাইকোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে সিবিআই। আবার রেলের সিবিআইতেও বিরোধীতা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই কি ভয় পাচ্ছেন প্রশ্ন বিজেপি নেতার।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications