তৃণমূলও প্রার্থী দিতে পারেনি এমন জায়গাও তাহলে আছে! প্রার্থী স্থির করেন অন্য কেউ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় প্রসঙ্গে বেলপাহাড়ির উদাহারণ তুলে ধরে শুক্রবার একথা বলেন।
স্থানীয় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের জয় বড় ব্যাপার নয়। এটা একেবারেই সাধারণ ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় প্রসঙ্গে বেলপাহাড়ির উদাহারণ তুলে ধরে শুক্রবার একথা বলেন। তিনি বলেন, জঙ্গলমহলের এমন অনেক জায়গাও রয়েছে, যেখানে তৃণমূলকেও প্রার্থী দিতে দেয়নি গ্রামের মোড়লরা। মোড়লরাই ঠিক করেন কার দখলে থাকবে পঞ্চায়েত।

তাঁর কথায়, এ কথা মাথায় রাখতে হবে যে, পঞ্চায়েত নির্বাচন হয় একেবারে নিচের স্তরে। একেবারে বুথ লেভেলের নির্বাচন এটা। পাড়ার নির্বাচন বলতে যা বোঝায়। সেখানে এ ধরনের ঘটনা একেবারেই স্বাভাবিক। আমাদেরও মনোনয়ন দিতে দেওয়া হয়নি। পঞ্চায়েতে কে দাঁড়াবে, তা স্থির করে দিয়েছেন গ্রামের মোড়লরাই।
শুধু জঙ্গলমহল নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলে এমন ধরনের ঘটনা ঘটে। পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে সবকিছু রাজনৈতিকভাবে হয় না। অনেক ক্ষেত্রেই নির্ণায়ক হয় স্থানীয় ইস্যু। বহু ক্ষেত্রে হিংসার পিছনে রাজনৈতিক কারণ থাকে না। তার বদলে স্থানীয় কারণ মুখ্য হয়ে দাঁড়ায়। বিরোধীরা সেটা বুঝতে পারেনি। বুঝতে হবে- এটাই পঞ্চায়েতের রীতি। পাড়ার ঝগড়া মুখ্য হয়ে ওঠে ভোট বাক্সেও। সেইসব ঘটনাতেও তৃণমূলকে জড়িয়ে কুৎসা করা হয়েছে।
এদিন বাংলাকে খাটো জোট বেঁধে বিরোধীরা খাটো করছে বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যের তিন বিরোধী দল সিপিএম, কংগ্রেস আর বিজেপি, যাদের জগাই, মাধাই আর বিধাই নাম দিয়েছিলাম, তারা একজোট হয়ে চক্রান্ত করছে। রাজনৈতিক স্বার্থে অসত্য ভাষণ দিচ্ছে। বাংলার প্রেস্টিজকে খাটো করছে। আজকের সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণিত হয়ে গিয়েছে বিজেপি-সিপিএম-কংগ্রেস কীভাবে অপপ্রচার চালাচ্ছে।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
আমরা কাজ করে দেখাই, মোদীকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, কূটনৈতিক বার্তায় নতুন ইঙ্গিত -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন?











Click it and Unblock the Notifications