রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর মমতার সরকারের, ছটের ছুটির দিন পরিবর্তন
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর মমতার সরকারের, ছটের ছুটির দিন পরিবর্তন
শারদোৎসবের ছুটির রেশ কাটতে না কাটতেই ফের ছুটি ঘোষণা রাজ্যে। সবে সোমবার অফিস-কাছারি খুলেছে রাজ্যে। দুর্গাপুজোর আগে থেকে লক্ষ্মীপুজোর পর পর্যন্ত লম্বা ছুটির পর সামনেই কালীপুজো, দীপাবলি বা দেওয়ালি ও ভ্রাতৃদ্বিতীয় রয়েছে। তার ছুটিতো আছেই। সেই সঙ্গে ছটপুজোর ছুটিও ঘোষণা করে দিল রাজ্য সরকার।

ছট পুজোর ছুটির দিনে একটু পরিবর্তন
বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঘোষণা করেছে, এবার ছট পুজোর ছুটির দিন একটু পরিবর্তন হচ্ছে। ছটপুজো উপলক্ষে ৯ ও ১০ নভেম্বর ছুটি ঘোষণা করা হয়েছিল। তা পরিবর্তিত হয়ে ১০ ও ১১ নভেম্বর ছুটি থাকছে। গত তিন বছর ধরে ছটপুজোয় দুদিন ছুটি দেওয়া হচ্ছে। এবারও তার অন্যথা হচ্ছে না। শুধু দিন পরিবর্তন হচ্ছে। একদিন করে পিছিয়ে যাচ্ছে ছুটির দিন।

ছটপুজোর দিন ছুটি রাজ্য সরকারিকর্মীদের
আগে ছট পুজোয় শুধু ছুটি পেতেন যাঁরা পুজো করতেন তাঁরাই। এখন রাজ্য সরকারের সমস্ত কর্মীরাই ছটপুজোর ছুটি পান। ছটপুজোর জন্য কেএমডিএ বৈঠক ডেকেছে। সেই বৈঠকে পুলিশ, পুরসভার কর্তা-ব্যক্তিরা উপস্থিত থাকার কথা। তার আগে অর্থ দফতররে তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ ও ১১ নভেম্বর ছুটি থাকবে। নবান্নের তরফে জানানো হয়েছে, ১০ নভেম্বর ছটপুজোর দিন ছুটি পাবেন সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা।

কোথায় ছটপুজো, বৈঠক ডাকল কেএমডিএ
নবান্নের তরফে আরও জানানো হয়েছে, ছটপুজো উদযাপনের ক্ষেত্রে বেশ কিছু বিধি নিষেধ মেনে চলতে হবে। হাইকোর্টের নির্দেশে রবীন্দ্র সরোবরে ছটপুজো বন্ধ হয়ে গিয়েছে। তার পরিবর্তে যেসব জায়গায় ছটপুজো হবে বলে চূড়ান্ত হয়েছে, তা এদিনের বৈঠকে পেশ করা হবে। সেইসব ক্ষেত্রেই ছটপুজো করতে হবে। কেএমডিএ সেই মর্মে কলকাতা পুলিশ ও পুরসভার আধিকারিকদরে নিয়ে বৈঠক ডেকেছে।

নবান্ন কোনও ফাঁক রাখছে না ছটপুজো নিয়ে
সরকার তৎপরতার সঙ্গে ছটপুজো নির্বিঘ্নে শেষ করতে সমস্তরকম ব্যবস্থা গ্রহণ করছে। কলকাতা ছাড়াও যেসব জায়গায় ছটপুজো হয়, সেইসব জায়গাতেও বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। পুলিশ ও প্রশাসনকে সমস্তরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মোট কথা, নবান্ন কোনও ফাঁক রাখতে চাইছে না ছটপুজো নিয়ে। বিধিবদ্ধ বন্দোবস্ত রেখেই ছটপুজো সম্পন্ন করতে উদ্যোগী সরকার।

পুজোর লম্বা ছুটির পর ফের ছুটি ছটে
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুজোর মরশুমে সরকারি কর্মীদের জন্য টানা ১৬ দিন ছুটি ঘোষণা করেছিল। রাজ্য সরকারি কর্মচারীদের সেই টানা ১৬ দিনের ছুটি শেষ হয়েছে গত রবিবার। অর্থাৎ ২৫ অক্টোবর সোমবার থেকে খুলেছে সমস্ত সরকারি অফিস, আদালত ও প্রতিষ্ঠান। ৮ অক্টোবর অফিস ছুটির পর থেকেই টানা ১৬ দিন ছুটি কাটিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা ২৫ অক্টোবর ফের কাজে যোগ দিয়েছেন। এবার লক্ষ্মীপুজোর পরও চারদিন ছুটি কাটিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications