রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বড়সড় সিদ্ধান্ত! লবি না, মেধার ভিত্তিতে চাকরি মিলবে বলে আশ্বাস মমতার
ভোট মিটতেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের সময়ে শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। একাধিক ভাষার জন্য শিক্ষক নিয়োগ করা হবে বলেও জানিয়েছিলেন তিনি। আর ভোট মিটতেই দেওয়া প্রতিশ্রুতি রাখলেন
ভোট মিটতেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের সময়ে শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। একাধিক ভাষার জন্য শিক্ষক নিয়োগ করা হবে বলেও জানিয়েছিলেন তিনি। আর ভোট মিটতেই দেওয়া প্রতিশ্রুতি রাখলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। একই সঙ্গে ভোটে টেটকে ইস্যু করেন শুভেন্দু অধিকারী।
বাম আমলেও শিক্ষক নিয়োগ হয়েছে, কিন্তু তৃণমূল আমলে কেন হয় না তা নিয়ে একাধিকবার শাসকদলকে আক্রমণ শানিয়েছেন এই বিজেপি নেতা। এবার সেই শিক্ষক নিয়োগ করেই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

২৪ হাজার শিক্ষক নিয়োগ
সোমবার স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করবে। আর তাঁর আগেই শিক্ষক নিয়োগ নিয়ে বড়সড় ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই এই সংক্রান্ত ঘোষণা করেন। তিনি বলেন, আপার প্রাইমারিতে ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। আর প্রাইমারিতে ১০ হাজার। অর্থাৎ দুর্গাপুজোর আগেই বাংলায় প্রায় ২৪ হাজার শিক্ষক নিয়োগ হবে বলে জানিয়েছেন তিনি।

পুজো মিটলে আরও নিয়োগ!
পুজোর আগেই ২৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ভোট মিটলেও আরও শিক্ষক পদে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, পুজোর পর আরও ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। রাজ্যের একাধিক স্কুলগুলিতে বিভিন্ন বিষয়ে শিক্ষকের অভাব রয়েছে। মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণাতে শিক্ষকের একটা বড় ঘাটতি পূরণ হবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, কর্মসংস্থানেও বাংলা পথ দেখাবে বলে মনে করা হচ্ছে।

লবি নয়, মেধার ভিত্তিতে নিয়োগ!
শিক্ষক নিয়োগ নিয়ে একাধিকবার দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। তৃণমূলের নেতা, বিধায়কদের আত্মীয়রা চাকরি পেয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। এমনকি ভোটের আগে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি বারবার বিরোধীদের হাতিয়ার হয়েছে। এই অবস্থায় কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন সাফ জানিয়ে দিয়েছেন যে, শিক্ষক নিয়োগ হলেও এখানে কোনও লবি হবে না। চাকরি হবে সম্পূর্ণটাই মেধার ভিত্তিতে। চাকরী প্রার্থীদের আশ্বাস রাজ্যের প্রশাসনিক প্রধানের।

আইনি জটে আটকে ছিল নিয়োগ!
দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ নিয়ে প্রস্তুতি নিয়েছিল রাজ্য সরকার। বিশেষ করে শিক্ষা দফতর নিয়োগ প্রক্রিয়া শুরু করলেই আইনি জটে টা থমকে যায়। এদিন এই বিষয়টি কার্যত স্বীকার করে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্তী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানিয়েছেন, ''আদালতে মামলা চলছিল বলেই আটকে ছিল নিয়োগ প্রক্রিয়া।''। এবার সমস্ত সেই জটিলতা কাটিয়ে নিয়োগের পথে রাজ্য।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications