Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী, জানেন তাঁর সম্পত্তির পরিমাণ?

মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী। সাতবারের সাংসদ দীর্ঘদিন কেন্দ্রীয়মন্ত্রী ছিলেন। তারপর তিনি বর্তমানে বাংলার তিনবারের মুখ্যমন্ত্রী। তারপরও তিনি একমাত্র নন-ক্রোড়পতি সিএম। দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর ২৯ জনই কোটিপতি, একমাত্র মমতা লাখপতি।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেডিক রিফর্মস বা এডিআর সম্প্রতি একটি রিপোর্ট সামনে এনেছে। যেখানে দেখা যাচ্ছে ভারতের ৩০ জন মুখ্যমন্ত্রী একটি তালিকা। সেই তালিকায় সবথেকে গরিব মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী

একমাত্র তিনি পড়ে আছেন লাখের ঘরে। বাকিরা সবাই কোটিপতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদের পরিমাণ তাঁর উপরে থাকা মুখ্যমন্ত্রীর সাত ভাগের এক ভাগ। আর সবথেকে ধনী মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনায় ৩০ গুণেরও বেশি।

৩০ জন মুখ্যমন্ত্রীকে নিয়ে তালিকা তৈরি করা হয়েছে, তাদের মধ্যে ২৯ জন কোটিপতি। আর তাদের গড় সম্পদ হল ৩৩.৯৬ কোটি টাকা। এডিআর-এর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে রিপোর্টে দেখা গিয়েছে, কমপক্ষে ১ কোটি টাকার সম্পদ রয়েছে ২৯ জনের। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ ১ কোটির নীচে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদের পরিমাণ ১৫ লক্ষ টাকা মাত্র। কেরালার মুখ্যমন্ত্রী সিপিএম নেতা রয়েছেন শেষ থেকে দ্বিতীয় স্থানে। অর্থাৎ সবথেকে দরিদ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। একেবারে নীচের তালিকায় রয়েছেন বাংলা, কেরল ও হরিয়ানার মুখ্যমন্ত্রীদের নাম।

মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী

এডিআর রিপোর্ট অনুযায়ী দেশের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সম্পদের পরিমাণ মাত্র ১৫ লক্ষ টাকা। অর্থাৎ এক মাত্র কোটিপতি নন তিনি। বাকি সবাই কোটিপতি। দেশের সর্বনিম্ন সম্পদযুক্ত মুখ্যমন্ত্রীদের তালিকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাড়া রয়েছে কেরালার পিনারাই বিজয়ন ও হরিয়ানার মনোহর লাল খাট্টার।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ের সম্পদ রয়েছে মাত্র ১ কোটি টাকার সামান্য বেশি। আর হরিয়ানার মনোহর লাল খাট্টারের সম্পদও রয়েছে ১ কোটি টাকার। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের সম্পদের পরিমাণ ৩ কোটি টাকারও বেশি।

মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সবথেকে গরিব মুখ্যমন্ত্রী

ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৩০ বর্তমান মুখ্যমন্ত্রীদের তালিকায় সবার উপরে রয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি সবথেকে ধনী মুখ্যমন্ত্রী। তাঁর মোট সম্পত্তি প্রায় ৫১০ কোটি টাকার। তারপর রয়েছেন অরুণাচলপ্রদেশের পেমা খান্ডু। তাঁর সম্পদের পরিমাণ ১৬৩ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছেন ওড়িশার নবীন পট্টনায়ক। তাঁর সম্পদ রয়েছে ৬৩ কোটি টাকার।

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ৮০ দশক থেকে জনপ্রতিনিধি থাকলেও তিনি দীর্ঘদিন বেতন নেন না। মুখ্যমন্ত্রী হিসেবে বেতন নেন না, সাসংদ হিসেবে পেনশন নেন না। তাঁর আয়ের উৎস বলতে তাঁর লেখা বই ও আঁকা ছবি, এটাই তিনি দাবি করেন। সেইমতো মমতা সম্পদের তালিকায় রয়েছেন সবার নীচে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+