Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কর্মীদের জন্যে বড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, উপকৃত হবেন পেনশনভোগীরাও

Festival Bonus West Bengal: বকেয়া ডিএ'র দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। দীর্ঘদিন ধরেই চলছে এই আন্দোলন। আর এর মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্যে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই উৎসবের মরশুম। আর তার আগে বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা।

আজ সোমবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। আর সেই বৈঠকেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে গুরুত্বপূর্ণ উৎসব বোনাস বাড়ানোর বিষয়টিও।

 উৎসব বোনাস এবার বেশি দেওয়া হবে

উৎসব বোনাস এবার বেশি দেওয়া হবে

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া। আর সেখানেই কর্মীদের জন্যে উৎসব বোনাস এবার বেশি দেওয়া হবে বলে জানানো হয়েছে। উৎসব বোনাস বাবদ গত বছরও রাজ্য সরকারি কর্মীরা ৪ হাজার ৮০০ টাকা পেয়েছেন। এবার তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী এই খাতে এবার কর্মীরা পাঁচ হাজার ৩০০ টাকা পাবেন। শুধু তাই নয়, রাজ্যের যে সকল কর্মীরা ৩৭ হাজার টাকা কিংবা এর থেকেও কম বেতন পান তারাই এই বোনাস পেতেন। সেই নিয়মেও রদবদল করা হয়েছে এবার।

একাধিক সুবিধা

একাধিক সুবিধা

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এবার এই সীমা আরও দু হাজার টাকা বাড়িয়ে দেওয়া হল। অর্থাৎ ৩৯ হাজার টাকা কিংবা এর থেকেও কম বেতন যারা পাবেন তাঁরা এই বোনাস পাবেন। অন্যদিকে ৩৯ হাজার থেকে ৪৯ হাজার টাকার মধ্যে বেতন যাদের তাঁদেরও এই বোনাসের পাওয়ার মূল্য বাড়ানো হয়েছে। আগফে ১৪ হাজার টাকা এই খাতে পাওয়া যেত। এবার তা ১৬ হাজার করে দেওয়া হল। শুধু কর্মরত রাজ্য সরকারি কর্মীরাই এই সিদ্ধান্তে উপকৃত হবেন তা নয়।

উপকৃত হবেন পেনশনভোগীরাও

উপকৃত হবেন পেনশনভোগীরাও

পেনশনভোগীরাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবে। অ্যাড হক ভাতার পরিমাণও এদিনের বৈঠকে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে ২৭০০ টাকা পাওয়া যেত। এবার তা বাড়িয়ে ২৯০০ টাকা করে দেওয়া হল। এছাড়াও ৩৩ হাজার টাকা কিংবা এর থেকেও যারা বেশি বেতন পেতেন, এমন সরকারি কর্মচারীরা এই ভাতা পেতেন। এ বার সেই ঊর্ধ্বসীমা কমিয়ে ৩২ হাজার করা হল। সরকারের এহেন সিদ্ধান্তে কয়েক লাখ রাজ্যশ সরকারি কর্মী এবং পেনশনভোগী উপকৃত হবেন বলে জানা গিয়েছে।

ধর্না থেকে সরছেন না আন্দোলনকারীরা

ধর্না থেকে সরছেন না আন্দোলনকারীরা

ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মীদের জন্যে ডিএ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বাড়ল উৎসব বোনাসও। এই অবস্থায় যদিও আন্দোলন থেকে সরছেন না কর্মীরা। এমনটাই জানানো হয়েছে। ডিএ'র দাবিতে আন্দোলন আরও বড় হবে বলেও হুঁশিয়ারি। তবে এই সমস্ত ঘোষণা করে আন্দোলন ভেস্তে দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ আন্দোলনরত কর্মীদের

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+