Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Shiva Ratri Special Train: শিবরাত্রিতে হাওড়া-তারকেশ্বর শাখায় বাড়তি লোকাল, বৈদ্যনাথধামের পথে ট্রেন নিয়ন্ত্রণ

Shiva Ratri Special Train: বুধবার মহা শিবরাত্রি। শৈব তীর্থক্ষেত্রে স্বাভাবিকভাবেই ভিড় হবে। বহু পুণ্যার্থীর সমাগম শুরু হয়েছে শৈবক্ষেত্রগুলিতে। তারকেশ্বর (Tarakeswar) থেকে শুরু করে বৈদ্যনাথধাম (Baidyanathdham), মহাদেবের কাছে ছুটছেন হাজার হাজার ভক্ত। ভিড়ের কথা মাথায় রেখে এবার বিশেষ উদ্যোগ পূর্ব রেলের। যাত্রীচাপ সামাল দিতে বিশেষ ট্রেনের ঘোষণা হাওড়া-তারকেশ্বর শাখায় (Howrah Tarakeswar Local Special)।

২৬ ফেব্রুয়ারি বুধবার ও ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হাওড়া ও তারকেশ্বরের মধ্যে একজোড়া বিশেষ ইএমইউ লোকাল ট্রেন চালাবে পূর্ব রেলওয়ে। তারকেশ্বরে শিবরাত্রির (Shiva Ratri 2025) মেলায় পুণ্যার্থীদের ভিড়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল। এমনিতে রোজকার মতো হাওড়া- শেওড়াফুলি- তারকেশ্বর শাখায় সব ট্রেনই চলবে। তবে বিশেষ ট্রেনগুলিও পথিমধ্যে সব স্টেশনে দাঁড়়াবে।

Tarakeswar

হাওড়া ও তারকেশ্বরের মধ্যে আপ ও ডাউনে একজোড়া বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। হাওড়া থেকে আপ তারকেশ্বর লোকাল ছাড়বে দুপুর ২টো বেজে ৪৫ মিনিটে। তারকেশ্বরে ট্রেনটি পৌঁছবে বিকেল ৪টে বেজে ১৪ মিনিটে। অন্যদিকে ডাউন তারকেশ্বর হাওড়া লোকাল বিকেল ৪টে ৪০ মিনিটে তারকেশ্বর স্টেশন থেকে ছাড়বে। হাওড়ায় ট্রেনটি পৌঁছবে সন্ধে ৬টা বেজে ১৫ মিনিটে।

এদিকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম পীঠস্থান বৈদ্যনাথধাম। অনেকেই জসিডি স্টেশনে নেমে সড়কপথে বৈদ্যনাথধাম দেওঘরে পৌঁছন। রেল জানিয়েছে, জসিডি স্টেশনে ফুট ওভারব্রিজ স্থাপন-সহ নানা কাজের কারণে আসানসোল ডিভিশনে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক রাখা হবে। আগামী ২ মার্চ ওই ব্লকের কারণে একাধিক ট্রেন বাতিল ও ঘুরপথে চালানো হবে। যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে বেশকিছু ট্রেনের। সময়ও বদল হয়েছে বেশকিছু ট্রেনের। নিচে বিস্তারিত তালিকা দেওয়া হল:

বাতিল ট্রেন:

• 63209 দেওঘর-পাটনা মেমু।
• 63561 আসানসোল-জসিডি মেমু।
• 63565 জসিডি - ঝাঝা মেমু।
• 63573 জসিডি - কিউল মেমু।
• 63545 অন্ডাল - জসিডি মেমু।
• 63298 ঝাঝা - দেওঘর মেমু।
• 63570 বৈদ্যনাথধাম - আসানসোল মেমু।
• 63572 মোকামা - জসিডি মেমু
• 63571 জসিডি - মোকামা মেমু (পয়লা মার্চ বাতিল থাকবে)।
• 63566 ঝাঝা - জসিডি মেমু।
• 63546 জসিডি - অন্ডাল মেমু
• 63574 কিউল - জসিডি মেমু।

যাত্রা সংক্ষিপ্তকরণ:

• 17321 ভাস্কো দা গামা - জসিডি সাপ্তাহিক এক্সপ্রেস মধুপুরে যাত্রা শেষ করবে।
• 63509/63510 বর্ধমান - ঝাঝা - বর্ধমান মেমু আসানসোল থেকে যাত্রা শুরু ও শেষ করবে।
• 18183/18184 টাটানগর - বক্সার - টাটানগর এক্সপ্রেস আসানসোলে যাত্রা শেষ বা শুরু করবে।

ঘুরপথে চলবে:

• 13331/13332 ধানবাদ - পাটনা - ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেস পাটনা - গয়া - ধানবাদ হয়ে ঘুরপথে চলবে।
• 13508 গোরক্ষপুর - আসানসোল এক্সপ্রেস কিউল - জামালপুর - সাহিবগঞ্জ - সাঁইথিয়া - অন্ডাল হয়ে চলবে।
• 12326 নাঙ্গল ড্যাম - কলকাতা গুরুমুখী সুপারফাস্ট এক্সপ্রেস এবং 12304 নিউ দিল্লি - হাওড়া পূর্বা এক্সপ্রেসকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়- গয়া - ধানবাদ - আসানসোল রুটে চালানো হবে।

সময় পরিবর্তন:

• 12317 কলকাতা - অমৃতসর অকাল তখত এক্সপ্রেস ২ ঘণ্টা দেরিতে ছাড়বে।
• 22197 কলকাতা - বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি প্রথম স্বতন্ত্র সংগ্রাম সুপারফাস্ট এক্সপ্রেস ১ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে।
• 22499 দেওঘর - বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস ১ ঘণ্টা ৫০ মিনিট দেরিতে ছাড়বে।
• 22500 বারাণসী - দেওঘর বন্দে ভারত এক্সপ্রেস ১ ঘণ্টা ৫০ মিনিট দেরিতে ছাড়বে৷
• 02023 হাওড়া - পাটনা স্পেশাল ৬ ঘণ্টা ২৫ মিনিট দেরিতে ছাড়বে৷
• 02024 পাটনা - হাওড়া স্পেশাল ৬ ঘণ্টা ২৫ মিনিট দেরিতে ছাড়বে।
• 22347 হাওড়া - পাটনা বন্দে ভারত এক্সপ্রেস ৩ ঘণ্টা ৫৫ মিনিট দেরিতে ছাড়বে।
• 22348 পাটনা - হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ৩ ঘন্টা ৫৫ মিনিট দেরিতে ছাড়বে।
• 17006 রাক্সৌল - হায়দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস ২ ঘন্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+