চৌমাথায় নিহত ব্যবসায়ীর পরিবারের পাশে রাজ্য সরকার, সিভিক পুলিশ নিয়ে কড়া ইঙ্গিত জ্যোতিপ্রিয়র
সিভিক ভলান্টিয়ারের লাঠির আঘাতে মৃতের বাড়িতে গিয়ে রবিবার সরকারিভাবে সমস্ত সাহায্যের আশ্বাস দিয়ে আসেন মন্ত্রী তথা উত্তর ২৪ পরগনার তৃণমূলের নেতৃত্বে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক।
মধ্যমগ্রামে সিভিক ভলান্টিয়ারের লাঠির আঘাতে মৃত ব্যবসায়ী সৌমেন দেবনাথের পাশে রয়েছে রাজ্য সরকার। রবিবার মৃতের বাড়িতে গিয়ে সরকারিভাবে সমস্ত সাহায্যের আশ্বাস দিয়ে আসেন মন্ত্রী তথা উত্তর ২৪ পরগনার তৃণমূলের নেতৃত্বে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক। তবে নোয়াপাড়ায় উপনির্বাচন থাকায় আদর্শ নির্বাচনী আচরণবিধি মেনে প্রকাশ্যে কোনও আশ্বাস দেননি তিনি।

যদিও সরকার যে মৃত ব্যবসায়ীর পাশে রয়েছে সেই বার্তা জ্যোতিপ্রিয়বাবু দিয়ে এসেছেন। সৌমেনবাবু বাড়ি বন্ধক রেখে টাকা ধার করেছিলেন। দুই মেয়েই পড়াশোনা করছে। বাড়িতে স্ত্রী ছাড়াও বৃদ্ধ বাবা-মা রয়েছেন। সকলের সঙ্গেই মন্ত্রী দেখা করেন, কথা বলেন।
নোয়াপাড়ার নির্বাচন সাঙ্গ হলেই ফের তিনি আসবেন বলে কথা দিয়েছেন জ্যোতিপ্রিয়। বড় মেয়ে স্নাতকোত্তর পড়ছে। তাঁর চাকরির ব্যবস্থা করা যায় কিনা সেইসময়ে ঘোষণা করা হবে।
পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদের ইস্যুতেও রাজ্য যে এবার কড়া অবস্থান নিতে চলেছে তা স্পষ্ট করে দিয়েছেন জ্যোতিপ্রিয়। ঘুষ নেওয়া, ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে দুর্ব্যবহার ও বেআইনি কাজ করা সহ একাধিক অভিযোগ রয়েছে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ এলেই সরকার খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications