Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024: গণনায় রিগিংয়ের আশঙ্কা অর্জুনের, ব্যারাকপুরে আইপ্যাকের দুই কর্মীকে নিয়ে গুরুতর অভিযোগ

Lok Sabha Election 2024: কাল সকাল ৮টা থেকে দেশব্যাপী শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচনের ভোটগণনা। সিংহভাগ এগজিট পোলে বাংলায় তৃণমূলের থেকে এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে।

যদিও আগের নানা উদাহরণ টেনে এই এগজিট পোলকে পাত্তা দিচ্ছে না তৃণমূল। রাজ্যের বিরোধী দলগুলির দাবি, পুলিশ ও প্রশাসনকে কাজে লাগিয়ে গণনায় রিগিংয়ের ফন্দি এঁটেছে তৃণমূল।

Lok Sabha Election 2024

কিছুদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেছিলেন, গত বিধানসভা নির্বাচনে গণনাকেন্দ্রে রিগিং করানো হয়েছিল আইপ্যাককে দিয়ে। আজ শুভেন্দু বলেন, পুলিশ ও আইপ্যাক নোংরামি করলে গণধোলাইয়ের বন্দোবস্ত হবে।

পুলিশকর্মীদের সাদা পোশাকে বিভিন্ন গণনাকেন্দ্রের ভিতরে পাঠিয়ে গণনায় রিগিংয়ের চেষ্টা তৃণমূল করতে পারে বলে বিজেপির আশঙ্কা। এ ব্যাপারে রাজ্য তথা জাতীয় নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে। এবার রীতিমতো ছবি (যার সত্যতা যাচাই করেনি ওয়ানইন্ডিয়া বাংলা) প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি করলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং।

অর্জুনের দাবি, তৃণমূলের প্রচার ও রণকৌশল নির্ধারণের দায়িত্বে থাকা আইপ্যাকের দুই কর্মী সিদ্ধার্থ চৌধুরী ও কুণাল সিংকে ব্যারাকপুরে পাঠানো হচ্ছে। গণনাকেন্দ্রে থেকে ভোটের ফলাফল ওলটপালট করে রিগিংয়ের জন্য তাঁদের কাউন্টিং অফিসিয়াল করা হয়েছে বলে জানতে পেরেছেন অর্জুন।

এই ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন অর্জুন। এক্স হ্যান্ডলে এই পোস্টে তিনি ট্যাগ করেছেন নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর এবং রাজ্যপালকে। এখানেই শেষ নয়। গণনাকেন্দ্রে রিগিংয়ের জন্য তৃণমূল নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে আরও অবৈধ পন্থা নিচ্ছে বলেও দাবি অর্জুনের।

অর্জুন আরেকটি টুইটে লিখেছেন, নির্বাচনে রিগিংয়ের সব রকমের নোংরা কৌশল অবলম্বনের পর এবার ভোটগণনা প্রক্রিয়ায় কারচুপি করার টার্গেট নিয়েছে তৃণমূল। দলের শিক্ষক সেল থেকে হেডমাস্টার ও শিক্ষকদের জেলাশাসক ও মহকুমাশাসকদের মাধ্যমে কাউন্টিং অফিসিয়াল হিসেবে পাঠানো হচ্ছে।

অর্জুনের দাবি, গণনার সময় গোটা প্রক্রিয়াকে প্রভাবিত করতে এবং কারচুপি করে ভোটের ফল যাতে তৃণমূলের পক্ষে যায় তা সুনিশ্চিত করতে খালি পোশাকে পুলিশ আধিকারিকদেরও গণনাকেন্দ্রে অবাধ প্রবেশের বন্দোবস্ত করেছে তৃণমূল। এই বিষয়টিও নির্বাচন কমিশনের নজরে এনেছেন অর্জুন। অবিলম্বে যথোপযুক্ত ব্যবস্থার দাবিও জানিয়েছেন।

উল্লেখ্য, তৃণমূলের টিকিট না পেয়ে ২০১৯ সালে বিজেপিতে গিয়ে সাংসদ হন অর্জুন। এরপর রাজ্যের বিধানসভা ভোটের পর তিনি ফিরে যান তৃণমূলে। এবারও তাঁকে প্রার্থী করেনি তৃণমূল। ফের তিনি বিজেপিতে যোগ দেন। অর্জুনের প্রধান প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+