Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kolkata Station-Digha Special Train: দুপুর দুটোয় কলকাতা স্টেশন থেকে ছাড়বে দিঘার ট্রেন! চলছে টিকিট বুকিং

Kolkata Station-Digha Special Train: বাঙালির অন্যতম ডেস্টিনেশন মানেই 'সৈকতনগরী দিঘা'! শনি-রবিবার মানেই দিঘাগামী ট্রেনে ব্যাপক ভিড়। পরিস্থিতি সামাল দিতে একেবারে হিমশিম খেতে হচ্ছে রেলওয়ে। পর্যটকদের বিপুল ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হল।

কলকাতা-দিঘা রুটে বিশেষ এই ট্রেন (Kolkata Station-Digha Special Train) চলবে বলে জানিয়েছে পূর্ব রেল। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

Train

আর সেই বিজ্ঞপ্তি কলকাতা-দিঘা স্পেশাল ট্রেন (Kolkata Station-Digha Special Train) চালানো হবে। রথের দিন অর্থাৎ রবিবার থেকে পূর্ব রেলের তরফে বিশেষ এই ট্রেনের পরিষেবা শুরু হবে। কলকাতা স্টেশন থেকে এই স্পেশাল ট্রেন চলবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে পূর্ব রেল।

আর তা অর্থাৎ কলকাতা-দিঘা স্পেশাল ট্রেন চলবে আগামী ২৮ জুলাই পর্যন্ত। এতদিন হাওড়া থেকে দিঘাগামী ট্রেন চলত। স্পেশাল ট্রেনগুলি চালানো হত সাতরাগাছি থেকে। কিন্তু কলকাতা স্টেশন থেকে প্রথম কোনও ট্রেন দিঘা পর্যন্ত চালানো হচ্ছে। বিশেষ ট্রেনটিতে থাকছে তিন হাজার বার্থ এবং ১০ হাজার আসন। ট্রেনে সেকেন্ড সিটিং, স্লিপার ক্লাস, এসি ও জেনারেল কামরা থাকছে।

  • Kolkata Station-Digha Special Train: কখন ছাড়বে ট্রেন?

রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি শনি-রবি ট্রেন (Kolkata Station-Digha Special Train) ছাড়বে দুপুর ২টোয়। আর তা ছাড়বে কলকাতা স্টেশন থেকে। দিঘা পৌঁছে দেবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে। দিঘা থেকে ফেরার জন্য স্পেশাল ট্রেন পাওয়া যাবে। আর তা ছাড়বে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। তা রাত ১১টা ৫৫ মিনিটে কলকাতা স্টেশনে পৌঁছে দেবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

  • Kolkata Station-Digha Special Train: একাধিক স্টেশনে থামবে

রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতা-দিঘা স্পেশাল ট্রেনটি (Kolkata Station-Digha Special Train) দীর্ঘ যাত্রাপথে একাধিক স্টেশনে থামবে। যেমন আন্দুল, উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক এবং কাঁথি স্টেশন রয়েছে এই তালিকায়। অনলাইন কিংবা রিজার্ভেশন কাউন্টারে গিয়ে টিকিট বুকিং করতে পারবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+