'গণতন্ত্র রক্ষায় হিংসা বন্ধ হওয়া জরুরি', গান্ধীজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েও মমতা সরকারকে বিঁধলেন জগদীপ ধনখড়
'গণতন্ত্র রক্ষায় হিংসা বন্ধ হওয়া জরুরি',গান্ধীজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েও মমতা সরকারকে বিঁধলেন জগদীপ ধনখড়
গান্ধী জয়ন্তীতেও মমতা সরকারকে নিশানা রাজ্যপাল জগদীপ ধনখড়ের। তিনি টুইটে লিখেছেন গণতান্ত্রিক অধিকার রক্ষার কথা। হিংসা বন্ধের কথা। প্রসঙ্গত উল্লেখ্য একুশের ভোটের আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলার অবনতির বিরুদ্ধে সরব হয়েছেন। এমনকী ভোট পরবর্তী হিংসা নিয়েও বারবার মমতা সরকারকে নিশানা করেছিলেন তিনি।

গান্ধী জয়ন্তী উদযাপন
গোটা দেশে আজ গান্ধী জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। রাজ্যেও সকাল থেকে গান্ধী মূর্তিতে মালাদান করে শ্রদ্ধা জানিয়েছেন সব রাজনৈতিক দল। রাজ্যপাল জগদীপ ধনখড়ও টুইটে গান্ধী জয়ন্তী উদযাপন করেছেন। গান্ধীদির আদর্শে অহিংস পথে চলার আদর্শের কথা বলেছেন তিনি। গোটা বিশ্বেকে গান্ধীজি শান্তির পথ দেখিয়েছেন। তাই তাঁর জন্মদিনে বিশেষ করে গান্ধী জয়ন্তী উদযাপন করা হয়।

মমতাকে নিশানা
গান্ধী জয়ন্তী উদযাপনের টুইটেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করেছেন জগদীপ ধনখড়। টুইটে তিনি লিখেছেন গণতন্ত্র রক্ষায় হিংসা বন্ধ হওয়া দরকার। প্রসঙ্গত উল্লেখ্য একুশের নির্বাচনের পর থেকেই মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। তারপর থেকেই তিনি মমতা সরকারের বিরোধিতায় প্রকাশ্যে সরব হয়েছিলেন। রাজ্যে বিজেপি কর্মীদের উপর শাসক দলের অত্যাচার চালাচ্ছে বলে দিল্লিতে গিয়ে নালিশ ঠুকে এসেছিলেন িতনি। ভোটের পর আক্রান্ত বিজেপি নেতাদের বাড়িতেও গিয়েছিলেন রাজ্যপাল। উত্তরবঙ্গের শীতলকুচি, দিনহাটায় গিয়েছিসেন তিনি। সেখানে রাজ্যপালকে গো ব্যাক স্লোগানও শুনতে হয়েছিল।

হিংসা নিয়ে সরব
মমতা সরকারের সঙ্গে কোনও সম্পর্ক মধুর ছিল না রাজ্যপাল জগদীপ ধনখড়ের। তিনি সরাসরি নিশানা করেছিলেন রাজ্য সরকারকে। একুশের ভোটের আগে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে একাধিকবার মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছিলেন ধনখড়। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করেও সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ ঠুকেছিলেন ধনখড়। পুলিশ শাসক দলের প্রতিনিধি হয়ে কাজ করছে রাজ্যে প্রকাশ্য এমন অভিযোগ করেছিলেন তিনি।

রাজ্যপালকে নিশানা মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে বিেজপির মুখপত্র বলে আক্রমণ শানিয়েছিলেন। একটা সময়ে রাজভবনের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রবল বিরোধ তৈরি হয়েছিল। একের পর এক পত্রবোমা পাল্টা পত্র বোমা একে অপরকে পাঠিয়েছিলেন তাঁরা। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র নিশানা করেছিলেন তিনি। রাজ্য বিধানসভার স্পিকার লোকসভার স্পিকারের কাছে পর্যন্ত রাজ্যপাল ধনখড়ের বিরুদ্ধে নালিশ ঠুকেছিলেন। রাজ্যপাল একাধিক বিলে সই না করে সেগুলি ফিরিয়ে দিচ্ছিলেন বলে অভিযোগ করেছিলেন তিনি।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications