বিদায় মৌসুমি বায়ুর, রাজ্য জুড়ে বৃষ্টির ঘাটতি প্রায় ১৯শতাংশ
বিদায় মৌসুমি বায়ুর, রাজ্য জুড়ে বৃষ্টির ঘাটতি প্রায় ১৯শতাংশ
অবশেষে দুদিন আগেই রাজ্য থেকে বিদায় নিল মৌসুমি বায়ু। গত আগস্ট-সেপ্টেম্বরে লাগাতার ভারী বৃষ্টির পরও হল না ঘাটতি পূরণ। জলবায়ু দফতর সূত্রে খবর এখনও পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে প্রায় ১৯ শতাংশ ও শুধুমাত্র কলকাতায় তা ১১ শতাংশের কাছাকাছি।

দাপট ছিল গ্রীষ্মের
গোটা গ্রীষ্মকাল জুড়েই বাতাসে তাপমাত্রার দাপট ছিল অব্যাহত, তার উপর আদ্রর্তার হারও ছিল বেশ চড়া। এই দুয়ে মিলে তীব্র ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা হয়েছিল গোটা বঙ্গবাসীর। অন্যদিকে দেশের জলবায়ু বিভাগ জানাচ্ছে গোটা আগস্ট জুড়ে কলকাতা ও রাজ্যজুড়ে ভারী বৃষ্টি হলেও দেশের বাকি অংশ সেই সময় ব্রাত্যই থেকেছে।

সেপ্টেম্বরে বৃষ্টি বেশি
শুধুমাত্র কলকাতায় গোটা আগস্ট জুড়ে বৃষ্টি হয় প্রায় ৫১৬ মিলিমিটার। এর মধ্যে ওই মাসে ১৬ ও ১৭ তারিখ মাত্র দুদিনে কলকাতায় বৃষ্টি হয় প্রায় ১৯৪ মিলিমিটার। যা স্বাভাবিকের থেকে প্রায় ৬১ শতাংশ বেশি। অপরদিকে সেপ্টেম্বর মাসে কলকাতায় স্বাভাবিকের থেকে প্রায় ২৪ শতাংশ বেশি বৃষ্টি হয় বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের ডিরেক্টর জিকে দাস।

জুনে ঘাটতি ছিল অনেক বেশি
অন্যদিকে বর্ষার এই খামখেয়ালি মেজাজের মাঝেই হাওয়া অফিস আরও জানাচ্ছে শুধুমাত্র জুন মাসেই কলকাতায় বৃষ্টির ঘাটতি পৌঁছে ছিল প্রায় ৬৯ শতাংশে। পাশাপাশি স্বাভাবিক নিয়মেই যেখানে জুলাইতে সবথেকে বেশি বৃষ্টি হওয়ার কথা সেই মাসেই বৃষ্টির ঘাটতি ছিল প্রায় ৫৬শতাংশের কাছাকাছি। যা বিগত কয়েক বছরের সমস্ত রের্ডককেই ছাপিয়ে গেছে বলে মত আবহাওয়া দফতরের।

অগাস্টের পর থেকে স্বস্তি
আগস্টের আগে পর্যন্ত বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব উপকূলে যে নিম্নচাপ অক্ষরেখা গুলি তৈরি হয় সেগুলি চারিত্রিক ভাবে দুর্বল হওয়ায় তা বৃষ্টির পক্ষে সহায়ক ছিল না বলেও মনে করছেন আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা। অন্যদিকে তারা এও জানাচ্ছেন আগস্টের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম উপকূলে কিছু গভীর নিম্নচাপ অক্ষরেখার তৈরি হতে দেখা যায়, মূলত যার জেরেই বাকি সময় গুলিতে বাংলাদেশ, উড়িষ্যা ও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির দেখা মেলে।
-
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ












Click it and Unblock the Notifications