Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চতুর্থ দফার নির্বাচনে 'ডিসাইডিং ফ্যাক্টর' হতে পারে এক শক্তিশালী ভোটব্যাঙ্ক, পরিসংখ্যান একনজরে

তৃতীয় দফার ভোট পর্ব সবেমাত্র মিটেছে। প্রথম দুই দফার থেকে তৃতীয় দফার ভোটে প্রবল হারে সংঘাত ও সংঘর্ষের ছবি দেখেছে বাংলা। দেখেছে প্রবল রক্তপাত। এদিকে চতুর্থ দফার ভোটের আগে প্রতিটি দলই নিজের মতো করে প্রচার স্ট্র্যাটেজি সাজিয়েছে। সেই ক্যানভাসকে সামনে রেখে দেখা যাক, বাংলায় চতুর্থ দফা ভোটে কোন ভোটব্যাঙ্ক ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে।

 চতুর্থ দফা ভোটের বিস্তারিত তথ্য

চতুর্থ দফা ভোটের বিস্তারিত তথ্য

চতুর্থ দফা ভোটে বাংলার ৪৪ টি আসনে হবে নির্বাচন। ভোটগ্রহণ হবে ১০ এপ্রিল। ভোট দেবেন হাওড়া ও হুগলির বাকি অংশে। ভোট হবে দক্ষিণ ২৪ পরগনার বাকি এলাকায়। সঙ্গে উত্তরবঙ্গ ও আলিপুরদুয়ার, কোচবিহারে হবে ভোট।

কোন ভোটব্যাঙ্ক ফোকাসে?

কোন ভোটব্যাঙ্ক ফোকাসে?

প্রসঙ্গত, পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে, ৪৪ টির মধ্যে ১১ টি কেন্দ্রে মহিলা ভোটারদের সংখ্যা বেশি। ১১ টি কেন্দ্রে মহিলারাই কার্যত ডিসাইডিং ফ্যাক্টর হতে পারেন। কয়েকটি এলাকায় পুরুষদের সংখ্যার থেকেও মহিলা ভোটারদের সংখ্যা বেশি বলে দেখা যাচ্ছে।

 কোন কোন এলাকায় মহিলা ভোটব্যাঙ্ক পোক্ত?

কোন কোন এলাকায় মহিলা ভোটব্যাঙ্ক পোক্ত?

দেখা গিয়েছে,৪৪ টির মধ্যে ১১ টি আসনে পুরুষ ভোটারদের সংখ্যা ১৫,৬৬,১৬১ জন। মহিলা ভোটারদের সংখ্যা১৫,৭০,৩৯২ জন। সেখানে যাদবপুরে মহিলা ভোটার ১৫৪২৩৯ জন, পুরুষ ভোটার ১৪৪৪২০ জন। বেহালা পশ্চিমে ভোটার ১৬০৫০২ জন, পুরুষ ভোটার ১৫২২৩৭ জন।

কলকাতার বুকে বড় ফ্যাক্টর মহিলারা!

কলকাতার বুকে বড় ফ্যাক্টর মহিলারা!

পরিসংখ্যান বলছে, বেহালা পূর্বে ১৫৬৬২৯ জন মহিলা প্রার্থী, সোনরপুর দক্ষিণে মহিলা ভোটার ১৪৬১৭০ জন, সোনারপুর উত্তরে মহিলা ভোটার ১৫০,৪৩২ জন। সেখানে পুরুষ ভোটার ১৪৯৪৩০ জন। এদিকে, নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে, রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা ৪৯ শতাংশ মার্ক পার করেছে। সেই জায়গা থেকে চতুর্থ দফার ভোট নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+