Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PUC alert! অনলাইনে চোখের পলকে জেনে নিন গাড়ির Pollution Certificate-এর বিস্তারিত তথ্য

পরিবহণের ক্ষেত্রে আরও কড়া হয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। বিশেষ করে পরিবেশ রক্ষায় পলিউশন কন্ট্রোল নিয়ে আরও কড়া পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে কেন্দ্রীয় সরকার। রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ পিইউসি (PUC) স

পরিবহণের ক্ষেত্রে আরও কড়া হয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। বিশেষ করে পরিবেশ রক্ষায় পলিউশন কন্ট্রোল নিয়ে আরও কড়া পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে কেন্দ্রীয় সরকার। রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ পিইউসি (PUC) সার্টিফিকেট।

জেনে নিন গাড়ির Pollution Certificate-এর বিস্তারিত তথ্য

অনেক সময় পিইউসি ঠিক না থাকলে গাড়ির রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে। শুধু তাই নয়, হতে পারে মোটা অংকের ফাইন। গাড়ির মালিকদের কাছে সবসময় খুব গুরুত্বপূর্ণ Pollution Under Control (PUC) সার্টিফিকেট।

বর্তমানে বিভিন্ন রাজ্যে এই সার্টিফিকেট ইস্যু করা নিয়ে নানা ধরণের নিয়ম রয়েছে। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার গোটা দেশের জন্যে একই নিয়মে PUC সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে।

পরিবহণ মন্ত্রক বলছে, জাতীয় সড়ক কিংবা রাজ্য সড়কে গাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্যই সঙ্গে রাখতে হবে PUC সার্টিফিকেট। আপনার গাড়ি কোনও দূষণ ছড়াচ্ছে কিনা যে কোনও সময় এই কাগজ দেখে জানা যাবে। প্রয়োজনে যে কোনও সময়ে এই কাগজ পরীক্ষার জন্যে চাইতে পারেন সরকারি আধকারিক।

তা যদি ঠিক না থাকে তাহলে বড়সড় ফাইন করার অধিকার সংশ্লিষ্ট আধিকারিককে দেওয়া হয়েছে। প্রত্যেক ছয়মাস কিংবা এক বছর এই সার্টিফিকেটের মেয়াদ থাকে। এরপর আবার নতুন করে করতে হয়।

স্থানীয় পেট্রোল পাম্প কিংবা যে কোনও পরিবহণ দফতরের এই সুবিধা পাওয়া যায়। কিন্তু আপনার PUC সার্টিফিকেটের মেয়াদ কবে শেষ হচ্ছে তা ভুলে গেলে জানবেন কীভাবে? খুব সহজে অনলাইনের মাধ্যমে এই তথ্য জেনে যাওয়া সম্ভব। কীভাবে?

প্রথমে https://vahan.parivahan.gov.ইন/puc-তে যেতে হবে। এরপর সেখান থেকে PUC Certificate section-এ গিয়ে ক্লিক করতে হবে। এরপর একটি ফর্ম খুলে যাবে।

যেখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। চেসিস নম্বরের শেষ পাঁচটি সংখ্যা এরপর বসাতে হবে। এরপর কেপচে কোড বসাতে হবে। সঙ্গে সঙ্গে PUC Certificate চলে আসবে আপনার কাছে।

বড় চার চাকার গাড়ি হোক কিংবা হালকা, সবক্ষেত্রে PUC Certificate থাকা প্রয়োজন। এমনকি বাইকের ক্ষেত্রেও একই ব্যবস্থা রাখা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+