ঐত্রীর মৃত্যু মামলায় আরও বিপাকে মুকুন্দপুর আমরি কর্তৃপক্ষ
আমরি মুকুন্দপুর হাসপাতালে ঐত্রী দের মৃত্যু কাণ্ডে অভিযুক্ত নার্সের কোনও ডিগ্রিই ছিল না। স্বাস্থ্য কমিশনের কাছে এমনটাই স্বীকারোক্তি দিয়েছেন ওই নার্স। দাবি ঐত্রীর বাবার।
আমরি মুকুন্দপুর হাসপাতালে ঐত্রী দের মৃত্যু কাণ্ডে অভিযুক্ত নার্সের কোনও ডিগ্রিই ছিল না। স্বাস্থ্য কমিশনের কাছে এমনটাই স্বীকারোক্তি দিয়েছেন ওই নার্স। দাবি ঐত্রীর বাবার। আমরি কর্তৃপক্ষের দেওয়া বয়ানে একের পর এক বয়ানে অসঙ্গতি খুঁজে পেয়েছেন স্বাস্থ্য কমিশনের কর্তারা।

স্বাস্থ্য কমিশনের কার্যালয়ে ঐত্রী দের মৃত্যু কাণ্ড নিয়ে তৃতীয় দিনের শুনানি। সেখানেই হাজির ছিলেন আমরি মুকুন্দপুরের চিকিৎসক, চিকিৎসাকর্মী এবং হাসপাতালের কর্তারা। সেখানেই স্মৃতি প্রজ্ঞা প্রিয়দর্শিনী নামে এক কর্মীর নার্সিং ডিগ্রি আছে কিনা তা জানতে চান কমিশনের কর্তারা। সেই সময় ওই কর্মী জানিয়ে দেন নার্সিং-এ তাঁর কোনও ডিগ্রি নেই। সূত্রে খবর অনুযায়ী, রাজ্যের কোনও হাসপাতালে কাজ করার জন্য নার্সিং কাউন্সিলের প্রয়োজনীয় কোনও অনুমোদন আছে কিনা তাও জানতে চাওয়া হয়। বিষয়টি নিয়ে কোন উত্তর দিতে পারেননি ওই কর্মী। যদিও আমরির তরফে ওই কর্মীর পক্ষে একটি সার্টিফিকেটের ফটোকপিও কমিশনের কাছে জমা দেওয়া হয় বলে জানা গিয়েছে।
এদিনই হাসপাতালে তরফে লিখিতভাবে ঐত্রীর পরিবার এবং কমিশনে জানানো হয়. তারা ভেন্টিলেশনের বিল ফেরত দিতে চায়। কেননা ঐত্রীকে ভেন্টিলেশনে দেওয়া সম্ভব হয়নি। মৃত্যুর পরেই পরিবারের তরফে দাবি করা হয়েছিল ভেন্টিলেশনে দেওয়া হয়নি ঐত্রীকে। পরিবারের বক্তব্য, টাকা ফেরত দিতে চাওয়াটাই প্রমাণ করে ভেন্টিলেশনে দেওয়ার দাবি মিথ্যা।
এর আগে স্বাস্থ্য কমিশনে দেওয়া বক্তব্যের সঙ্গে এদিনের বক্তব্যের ফারাক দেখা দেওয়ার আত্মপক্ষ সমর্থনে আরও বেশ কিছুটা সময় চায় মুকুন্দপুর আমরি কর্তৃপক্ষ। বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications