গঙ্গারামপুরে অভিনব কায়দায় ছাগল চুরি, আটক ১
গঙ্গারামপুরে অভিনব কায়দায় ছাগল চুরি, আটক ১
অভিনব কায়দায় ছাগল চুরির ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ব্লকে ফুলবাড়ি এলাকায়। সকাল সকাল চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন যুবক ছাগল চুরি করে একটি মারুতি গাড়িতে চেপে পালিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ফোন করে খবর দেয় ফুলবাড়ী ট্রাফিক পুলিশকে। ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়াররা সেইমতো এক এক এক করে গাড়ি চেক করতে শুরু করেন। কিছু পরেই ছাগল সহ মারুতি গাড়ি আটক করেন তাঁরা। আটক করা হয় এক অভিযুক্তকেও। যদিও আরও দুই যুবক পলাতক।
সিভিক ভলেন্টিয়ার সূত্রে জানা গিয়েছে ধৃত ওই যুবক বংশিহারি ব্লকের বুনিয়াদপুরের বাসিন্দা। বেশ কিছুদিন থেকেই এই চক্র এলাকা থেকে একের পর এক ছাগল গায়েব করত বলে অভিযোগ।
ছাগলের মালিক বুলি ধানুয়ার জানিয়েছেন, রাস্তার ধারে বাধা ছিল ছাগলটি। মারুতিতে কয়েকজন যুবক এসে ছাগলটি তুলে নিয়ে যায় বলে অভিযোগ।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications