রাতের কলকাতায় বাইকবাহিনীর হাতে শ্লীলতাহানির শিকার প্রাক্তন মিস ইন্ডিয়া
রাতের কলকাতায় ফের হেনস্থার শিকার হলেন প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্ত। নিজের ফেসবুকেই তিনি গর্জে উঠলেন এই ঘটনার পর।
রাতের কলকাতায় ফের হেনস্থার শিকার হলেন প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্ত। নিজের ফেসবুকেই তিনি গর্জে উঠলেন এই ঘটনার পর। তারপর পুলিশ চটজলদি ব্যবস্থা নিয়ে অভিযুক্ত সাতজনকে গ্রেফতার করেছে। এক্সাইড ক্রসিংয়ে একটি বাইক তাঁর গাড়িতে ধাক্কা মারে। তারপর শ্লীলতাহানির শিকার হন প্রাক্তন মিস ইন্ডিয়া।

উষসীর অভিযোগ, তিনি রাত ১১টা ৪০ মিনিট নাগাদ উবেরে করে বাড়ি ফিরছিলেন। এলগিন রোড ধরে এক্সাইড ক্রসিংয়ে আসার পরই একটি বাইক তাদের গাড়িতে ধাক্কা মারতে থাকে। তাদের কারও মাথায় হেলমেট ছিল না। তারা গাড়ি থামাতেই প্রায় ১৫টি ছেলে জড়ো হয়ে যায়। গাড়ির দরজা ভাঙা চেষ্টা করে। চালককে বাইরে বের করে মারধর শুরু করে তারা।
অভিযোগ, উবের চালককে তারা মেরে ফেলতেও পারত। পুলিশের কাছ থেকে সহযোগিতা মেলেনি। ময়দান থানায় গেলে বলা হয় ঘটনাস্থল ভবানীপুর থানার আওতাধীন। উষসীর আরও অভিযোগ, ছেলেগুলি গাড়িটিকে লেক গার্ডেনস পর্যন্ত তাড়া করে। এফআইআর করার পরও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। পুলিশের এই ভূমিকায় অবাক উষসী।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications