অবশেষে রাজ্যপালের সঙ্গে ‘আলোচনার’ প্রস্তাবে সায় জুটার
অবশেষে রাজ্যপালের সঙ্গে ‘আলোচনার’ প্রস্তাবে সায় জুটার
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ দাবি দাওয়া শুনতে কিছুদিন আগেই যাদবপুরের শিক্ষকদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন রাজ্যপাল। এবার তাতেই সম্মতি জানালো যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন ওরফে জুটা।

সূত্রের খবর, জুটার প্রতিনিধিরা আগামী ৯ই নভেম্বর রাজ্যপাল তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান আচার্য জগদীপ ধনকের সাথে দেখা করতে চলেছেন। ওইদিনের বৈঠকে বিশ্ববিদ্যালয়ের একাধিক কেন্দ্রীয় প্রকল্পের তহবিলের দ্রুত বিতরণ নিয়েই প্রধানত আলোচনা হবে বলে জানা যাচ্ছে।
এই প্রসঙ্গে জুটার সাধারণ সম্পাদক পার্থ প্রতিম রায় বলেন, ২০১১ সালের পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দফতর গুলিতে নির্বাচন প্রক্রিয়া থমকে রয়েছে, তার ফলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন পরিচালন পদ্ধতিতেও খানিকটা ব্যাঘাত ঘটছে। এই বিষয়েও জুটার প্রতিনিধিরা রাজ্যপালকে অবগত করবেন বলেও জানান তিনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ঠিক করে দেওয়া নতুন 'পে স্কেল’ নিয়ে আলোচনা হবে কিনা তা জানতে চাওয়া হলে তিনি বলেন 'সম্ভবত না’।
যদিও কিছুদিন আগেই এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে তিনি জানান, 'রাজ্যপাল আমকে জানান তিনি সংবাদপত্র মারফত জানতে পেরেছেন যাদবপুরের শিক্ষকদের নতুন পে স্কেল অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে না। এই বিষয়ে তিনি বর্তমানে আমাদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন।’
রাজ্য সরকারের তরফে বর্তমানে এই বিষয়ে নির্দিষ্ট পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। ২০২০ সালের জানুয়ারি থেকে সংশোধিত ইউজিসি বেতন স্কেল অনুযায়ী বেতন ক্রম বাস্তবায়নের জন্য বুধবারই একটি চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানায় জুটা। পাশাপাশি কিছুদিন আগেই নতুন বেতন-ক্রম ধার্য করার বিষয়ে শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপিও জমা দেন জুটার প্রতিনিধিরা। যদিও ২০১৬ সালের পর থেকে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলির অধ্যাপকদের বকেয়া বাকি রয়েছে বলেও এদিন ক্ষোভ প্রকাশ করে জুটা। পাশাপাশি সরকারি ভাবে এই বিষয়ে কোনও নির্দিষ্ট পদক্ষেপ ঠিক না বলে আগামী ১৯ ও ২০শে নভেম্বর বিশ্ববিদ্যালয় জুড়ে কর্মবিরতির ডাক দেওয়ার কথাও আগাম জানিয়ে রেখেছে জুটা। এই অবস্থায় বাবুল সুপ্রিয় কাণ্ডের পর যাদবপুর প্রসঙ্গে একাধিকবার 'বিতর্কে’ জড়ানো জগদীপ ধনকরের সঙ্গে জুটার বৈঠক যাদবপুরের রাজনৈতিক ময়দানে নতুন মাত্রা যোগ করবে বলেই মত বিশেষজ্ঞ মহলের একাংশের।
-
ভোট ঘোষণার আগেই মমতার মাস্টারস্ট্রোক, বকেয়া ডিএ মিটিয়ে দেবে রাজ্য -
ভোট ঘোষণার আগেই রাজ্য পুলিশে বড় রদবদল! একাধিক ইন্সপেক্টর ও ১২ থানার আইসি বদল নবান্নের -
মোদীর আগমনের আগেই জনসমুদ্র ব্রিগেডে! মঞ্চ থেকে মমতাকে তোপ নিশীথ প্রামাণিকের, কী বললেন? -
দুই দফায় রাজ্যে বিধানসভা নির্বাচন, জেনে নিন কোন জেলায় কবে ভোট -
অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে তোপ মোদীর, রাজ্যে ক্ষমতায় এলে কোন দুই বিষয়ে জোর? -
ব্রিগেডে মোদীর সভায় ১ লক্ষ কর্মীর জন্য বিশেষ খাবারের আয়োজন -
গিরিশ পার্কে উত্তেজনা, মন্ত্রী শশী পাঁজার বাড়ি ঘিরে ইটবৃষ্টি, তৃণমূল বিজেপি তরজা চরমে -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, শনিবার কলকাতার একাধিক রাস্তায় বিশেষ বিধিনিষেধ -
পাঁচ বছর পর ব্রিগেডে প্রধানমন্ত্রী, রাজনীতির কেন্দ্রে ২০২৬ এর রণকৌশল -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে কড়া নিরাপত্তা, ৩০০০ পুলিশ মোতায়েন, ড্রোন ছাড়াই তৈরি বিশেষ সুরক্ষা বলয় -
ভোটে কড়া নজরদারি কমিশনের, বাড়ছে অবজারভারের সংখ্যা, পুলিশের উপরেও থাকবে আলাদা পর্যবেক্ষণ -
মোদী বিজেপি-প্রচারক হিসেবে বাংলা নিয়ে মিথ্যা বয়ান সাজাচ্ছেন, দাবি তৃণমূলের









Click it and Unblock the Notifications