রাতারাতি ফাঁকা বাংলার বহু বস্তি! SIR-এর ভয়? এরা বাংলাদেশী? কারা থাকতে সাহায্য করেছিল? হইচই কাণ্ড রাজ্যে
এসআইআর-এর আবহে নিউটাউন ছেড়ে চলে যাচ্ছে বসবাসকারী বাংলাদেশিরা। নিউটাউনের ৬ নাম্বার গেট সংলগ্ন বস্তি এলাকায় প্রায় হাজারের ওপরে ঝুপড়ি ঘর রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে যেমন বিভিন্ন মানুষ এসে বসবাস করছে কাজের আসায় ঠিক তেমনই বাংলাদেশ থেকেও অনেকেই এসেছে এখানে বসবাস করছে।

কিন্তু এসআইআর ঘোষণা হওয়ার পরই রাতারাতি বাংলাদেশের অনেকেই চলে গেছে। অনেক ঘর রয়েছে যেখানে আগে মানুষ বসবাস করত, যেগুলো এখন তালা মারা অবস্থা দেখা গেছে। মনে করা হচ্ছে নিউটাউন এর বিভিন্ন প্রান্তেই অনেক বাংলাদেশি মানুষের বসবাস রয়েছে। কেউ কেউ চলে গিয়েছেন আবার, কেউ কেউ এখনও যেতে পারেনি।
,এসআইআর শুরু হলেই অবৈধ অনুপ্রবেশকারীদের ভাল করেই চিহ্নিত করা যাবে, এ কথা বিরোধীরা বারবার বলেছেন। এবার রাজ্যে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার পর দেখা যাচ্ছে, একের পর এক ঘর ফাঁকা হয়ে গিয়ে তালা ঝুলছে দরজায়। ক্যামেরা দেখেই আবার কেউ কেউ পালিয়েও যাচ্ছেন।
কেন এরকম ভাবে পালিয়ে যাচ্ছেন তাঁরা? জানা যাচ্ছে, রাজারহাট নিউটাউনে দীর্ঘদিন ধরে বসবাস করছেন অনেকে। বাকি যেসব বাসিন্দা ছিলেন তাঁদের প্রশ্ন করে জানা গিয়েছে বাংলাদেশ থেকে এসেছিলেন সেইসব মানুষ। অনেকেই এখানে এসে ভোটার কার্ড বানিয়ে নিয়ে ভোটও দিচ্ছেন। বসবাসকারীরা জানিয়েছেন, এসআইআর হচ্ছে বলে তাই তারা পালিয়ে গেছেন।
তৃণমূল নেতা মহম্মদ আফতাব উদ্দিনেই বক্তব্য, 'গোটা দশেক পরিবার কোথায় গিয়েছে জানিনা। এখানে ৩০ বছর ধরে বসবাস করা মানুষও আতঙ্কে চলে যাচ্ছে।' অন্যদিকে, বিজেপির বক্তব্য, এসআইআর হওয়ার কারণে রাজ্যবাসী খুব খুশি।
-
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির












Click it and Unblock the Notifications