Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কালীপুজোর আগেই কি ভাসতে চলেছে বাংলা, যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

কালীপুজোর আগেই কি ভাসবে বাংলা, যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

পশ্চিম-মধ্য ভারত এবং সংলগ্ন বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরি হয়েছে। যা অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যা উত্তর ও উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছে। পাশাপাশি এই নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পও সংগ্রহ করছে। এর ফলে ২৩ থেকে ২৬ অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়াও হিমালয় সংলগ্ন জেলাগুলির দুএকটি জায়গায় বৃষ্টি হতে পারে। ২৩ অক্টোবরের জন্য এই পূর্বাভাস থাকলেও, ২৪ অক্টোবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গাতেই বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গেরও অনেক জায়গাতেই বৃষ্টি হবে। একই পরিস্থিতি বজায় থাকতে পারে ২৫ অক্টোবরেও। তবে ২৬ অক্টোবর শনিবার এই বৃষ্টি কমে আসবে।

সতর্কবার্তা, ২৩ অক্টোবর

সতর্কবার্তা, ২৩ অক্টোবর

২৩ অক্টোবরের জন্য ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায়। এইসব এলাকায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সতর্কবার্তা, ২৪ অক্টোবর

সতর্কবার্তা, ২৪ অক্টোবর

পরের দিনের জন্য ওরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। এইসব জেলায় ওইদিন ভারী বৃষ্টি হতে পারে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়া, হুগলি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।

সতর্কবার্তা, ২৫ অক্টোবর

সতর্কবার্তা, ২৫ অক্টোবর

এদিন ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে। সঙ্গে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।

 মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

আগামী ২৪ ঘন্টার জন্য মৎস্যজীবীদের ওড়িশা উপকূলের দিকে মাছ ধরতে যাওয়ায় নিষেধ করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+