দু-দফার ভোট একসঙ্গে নয়, হাইকোর্টের ভর্ৎসনায় হিংসামুক্ত ভোট গ্রহণেই জোর কমিশনের
করোনা পরিস্থিতিতে রাজ্যের বাকি ভোট এক দফায় সেরে ফেলার প্রস্তাব একাধিকবার দিয়েছিল শাসকদল তৃণমূল কংগ্রেস। কিন্তু এবারও তা মান্যতা পেল না নির্বাচন কমিশনে।
করোনা পরিস্থিতিতে রাজ্যের বাকি ভোট এক দফায় সেরে ফেলার প্রস্তাব একাধিকবার দিয়েছিল শাসকদল তৃণমূল কংগ্রেস। কিন্তু এবারও তা মান্যতা পেল না নির্বাচন কমিশনে। শুক্রবার সল্টলেকের বেদিভবনে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিল নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। সেখানে সপ্তম ও অষ্টম দফা ভোট একবারে করার প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে।

এদিন আংশিক ভার্চুয়াল ও স্বল্প উপস্থিতি নিয়ে বৈঠক হয় নির্বাচন কমিশনের। এই বৈঠকে সপ্তম ও অষ্টম দফা একসঙ্গে ভোট করার প্রস্তাব ও ষষ্ঠ দফার ভোটে হিংসা নিয়ে আলোচনা হয়। শেষমেশ দু-দফার ভোট একসঙ্গে করার প্রস্তাব খারিজ করে নির্বাচন কমিশন হিংসামুক্ত ভোট করার উপরই বেশি জোর দেয়।
ষষ্ঠ দফার ভোট পর্যালোচনা করে নির্বাচন কমিশন জানান, বুথ দখলের ঘটনা না ঘটলেও ভোটের দিন বিস্তর গন্ডগোল হচ্ছে। বোমা পড়ছে, গুলিও চালাতে হচ্ছে। এই অবস্থায় দু-দফার ভোট একসঙ্গে করা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এবার তাই বাড়তি নজর দিয়ে ভোটের আগে এলাকাগুলি প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হবে বলে জানিয়েছে কমিশন।
এলাকায় তল্লাশি চালিয়ে মজুত করা অস্ত্র ও বোমা উদ্ধার করা হবে। এবং সমাজবিরোধী গ্রেফতার করারও নির্দেশ জারি করা হয়েছে। করোনাকালে ভোটের ব্যবস্থাপনা নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা সমালোচিত হচ্ছে। ভোট পরিচালনায় গাফিলতি হচ্ছে বলে কলকাতা হাইকোর্ট কমিশনকে দোষারোপ করে। কমিশ দায় ঝেড়ে ফেলতে পারে না বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। এরপরই কমিশন দু-দফার ভোট একসঙ্গে করার প্রস্তাব খারিজ করে হিংসামুক্ত ভোট করতে জোর দেয়।
-
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে











Click it and Unblock the Notifications