Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024: উত্তপ্ত সন্দেশখালি! বাংলার আইনশৃঙ্খলা নিয়ে বড় বার্তা নির্বাচন কমিশনের

Lok Sabha Election 2024: দিনের পর দিন অত্যাচার! এবার আর নয়, বিচারের দাবিতে ফুঁসছে সন্দেশখালি (Sandeshkhali Incident) । অবিলম্বে 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের গ্রেফতারের দাবি জানাচ্ছেন গ্রামের মানুষ। লোকসভা ভোটের মুখে সন্দেশখালি বিরোধীর কাছে বড় ইস্যু। অন্যদিকে নির্বাচন কমিশনের (Election Commission of India) কাছে ক্রমশ চিন্তার কারণ হয়ে উঠছে ওই এলাকা।

ইতিমধ্যে সন্দেশখালি নিয়ে প্রত্যেকদিনের রিপোর্ট তলব করেছে কমিশন। সেখানে কি ঘটছে, কীভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই সংক্রান্ত সমস্ত রিপোর্ট জমা দিতে বল হয়েছে। আর এর মধ্যেই আইনশৃঙ্খলা ইস্যুতে জেলা পুলিশকে নিয়ে কড়া নির্দেশ কমিশনের।

Lok Sabha Election 2024

আগামী মাস অর্থাৎ মার্চের ১৩ তারিখের পরেই সম্ভবত লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) দিন ঘোষণা করবে কমিশন। তার আগে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সতর্ক কমিশন। আগামী ৩ মার্চ রাজ্যে আসছেন নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ। আর তার আগে সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক সারলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

আর সে বৈঠকে কমিশনের স্পষ্ট নির্দেশ, আইন-শৃঙ্খলায় নজর দিতে হবে। কোনও ভাবেই আইন-শৃঙ্খলার অবনতি যেন না হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে। শুধু তাই নয়, জামিন অযোগ্য যে ওয়ারেন্ট আছে সেগুলিকে দ্রুত কার্যকরী করতে হবে বলে জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। একই সঙ্গে নাকা চেকিংয়ের প্রক্রিয়া শুরু করতে হবে বলেও জেলাশাসক এবং পুলিশ সুপারদের নির্দেশ কমিশনের।

ইতিমধ্যে রাজ্যের স্পর্শকাতর এলাকা এবং বুথ সংক্রান্ত রিপোর্ট জেলা প্রশাসনের কাছে তলব করেছে কমিশন। আর তা জমাও পড়ে গিয়েছে বলে খবর। সেই সমস্ত অঞ্চলগুলিতে এখন থেকে বাড়তি যাতে নজর দেওয়া হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অঞ্চল গুলির ম্যাপিং আরও নিখুঁতভাবে করার কথাও বলা হয়েছে।

অন্যদিকে পুলিশের বদলি নিয়ে এবার আরও কড়া হতে চলেছে কমিশন। যে সমস্ত পুলিশ অফিসারদের এই জায়গায় তিন বছর হয়ে গেছে তাদের নিয়ম অনুযায়ী আগেই অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন নজরদারিতে দেখেছে যে পুলিশ অফিসারদের একই লোকসভা কেন্দ্রের পার্শ্ববর্তী কোনওন জেলায় বদলি করা হচ্ছে।

এতে নির্বাচনকে প্রভাবিত করার একটা আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে। আর তা যাতে কোনও ভাবেই না হয় সে জন্যে নির্বাচন কমিশনের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। বলে রাখা প্রয়োজন, আগামী ৩রা মার্চ বাংলায় কমিশনের ফুলবেঞ্চ আসছে। সেখানে সমস্ত রিপোর্ট জমা দেওয়া হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+