আকাশ মাঘারিয়ায় সঙ্গে লালার যোগ! কয়লা পাচার কাণ্ডে ডিসি সাউথকে তলব ইডির
আকাশ মাঘারিয়ায় সঙ্গে লালার যোগ! কয়লা পাচার কাণ্ডে ডিসি সাউথকে তলব ইডির
কয়লা পাচার কাণ্ডে ডিসি সাউথ আকাশ মাঘারিয়াকে তলব করল ইডি। দিল্লিতে ইডির দফতরে তলব করা হয়েছে তাঁকে। তবে তিনি হাজিরা দেবেন কিনা তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। অন্যদিকে আগামী ২৮ সেপ্টেম্বর জ্ঞানবন্ত সিংকে ফের তলব করেছে ইডি। এর আগে একবার তলব করা হয়েছিল তাঁকে। সেসময় হাজিরা এড়িয়ে যান জ্ঞানবন্ত সিং।

কয়লা পাচার কাণ্ডে কলকাতা পুলিশের একাধিক পুলিশকর্তা রয়েছেন ইডির স্ক্যানারে। এক দফায় ৮ পুলিশকর্তাকে তলব করেছিল ইডি। েসই তালিকায় মমতা ঘনিষ্ঠ আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংকে তলব করেছিল ইডি। কিন্তু তিনি হাজিরা দেননি। তবে কোটেশ্বর রাও হাজিরা দিয়েছিলেন দিল্লির ইডির দফতরে। তারপর আবার একাধিক আইপিএস অফিসারকে তলব করে ইডি। সেই তালিকায় ফের রয়েছেন জ্ঞানবন্ত সিং। ২৮ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে বলেছে ইডি।
অন্যদিকে কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাঘারিয়াকেও তলব করেছে ইডি। কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত লালার সঙ্গে যোগ রয়েছে তাঁর এমনই অভিযোগ রয়েছে। কয়লা পাচার কাণ্ডের সময় পুরুলিয়ার পুিলশ সুপার ছিলেন আকাশ মাঘারিয়া। কয়লা পাচারে তাঁর ভূমিকা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আধিকারীকতা। শুধু আকাশ মাঘারিয়া নন কয়লা পাচার এবং গরু পাচার কাণ্ডের তদন্তে একাধিক আইপিএস অফিসারকে তলব করা হয়েছে। জ্ঞানবন্ত সিং, সুকেশ জৈন, রাজীব মিশ্র, শ্যাম সিংহ, সেলভা মুরুগান, ভাস্কর মুখোপাধ্যায় ও কোটেশ্বর রাও।
গরু পাচার কাণ্ডে এবং কয়লা পাচার কাণ্ডের কথা জেেনও এই সব রাজ্যের পুলিশ অফিসাররা কোনও পদক্ষেপ করেনি বলা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদাবি করেছিলেন, সীমান্ত জেলার পুলিশ অফিসাররা মদত দিতেন গরুপাচার এবং কয়লা পাচারে। মুর্শিদাবাদ, আসানসোলা সহ একাধিক জায়গার নামকরেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছিলেন। তাঁর কাছে তার প্রমাণও রয়েছে।
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন












Click it and Unblock the Notifications