এসআইআর-এর নথি জমা নিয়ে বড় নির্দেশ নির্বাচন কমিশনের, জেনে নিন আপডেট
ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে বুথ লেভেল অফিসার (বিএলও) এবং বুথ লেভেল এজেন্ট (বিএলএ)-দের হাতে কোনও নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে শুধু এসআইআর-এর জন্য এনুমারেশন ফর্ম দেবেন এবং পূরণ করা ফর্ম সংগ্রহ করবেন। কোনও অতিরিক্ত নথি তাঁদের কাছে জমা দিতে হবে না।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার (ডিইও), ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এবং বিএলও-দের পূর্ণ সময় ধরে এসআইআর-এর কাজ করতে হবে। এদিন মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে বিএলও-রা এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন।

তবে ২০০২ সালের ভোটার তালিকায় যদি কোনও ব্যক্তি বা তার পরিবারের নাম না থাকে, তবে কিছু নথি জমা দিতে হবে। কিন্তু নাম থাকলে কোনও নথির প্রয়োজন নেই। নির্বাচন কমিশন এসআইআর-এর জন্য ১৩টি নথির কথা উল্লেখ করেছে। যদি ২০০২ সালের তালিকার সঙ্গে বর্তমান ভোটারের সম্পর্ক খুঁজে পাওয়া না যায়, তাহলে এই ১৩টি নথির যেকোনও একটি জমা দিতে হবে।
জমা দেওয়া নথিগুলি যাচাই করা হবে এবং এরপরই নতুন ভোটার তালিকায় সংশ্লিষ্ট ভোটারের নাম নথিভুক্ত করা হবে। এর আগে বিএলও-দের অভিযোগ ছিল যে তাঁদের চাকরির পাশাপাশি এসআইআর-এর কাজ করতে সমস্যা হচ্ছে। তাঁরা দাবি করেছিলেন, এসআইআর-এর কাজ করার সময় তাঁদের 'অন ডিউটি’ হিসেবে গণ্য করা হোক।
তবে কমিশন জানিয়েছে, বিএলও-রা কমিশনের কর্মী নন। তাঁরা যে প্রতিষ্ঠানে কাজ করেন, সেই প্রতিষ্ঠানই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। একইসঙ্গে ডিইও, ইআরও এবং বিএলও-দের আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় এসআইআর-এর কাজ চালিয়ে যেতে হবে।
-
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
মার্চে ডিএ বকেয়ার প্রথম কিস্তি! ঘোষণার পর নবান্নে জোর তৎপরতা -
ঝড়, বৃষ্টি ও শিলার তাণ্ডব! কালবৈশাখীর সতর্কবার্তা বাংলা জুড়ে -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন










Click it and Unblock the Notifications