Local Train Derailed: হাওড়ায় লাইনচ্যুত লোকাল ট্রেন, অফিস টাইমে ব্যাহত রেল পরিষেবা
সাত সকালে লাইনচ্যুত লোকাল ট্রেন। পূর্ব রেলের দক্ষিণ পূর্ব শাখায় ৩৮২০২ ডাউন বাগনান লোকালস হাওড়া ঢোকার মুখে লাইনচ্যুত হয়। ট্র্যাক পরিবর্তনের সময় ট্রেনের পাঁচ নম্বর বগিটি লাইনচ্যুত। গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা। কিন্তু এই ঘটনায় ব্যাপক আতঙ্ক তৈরি হয় যাত্রীদের মধ্যে। ট্রেন লাইনচ্যুত হওয়ায় দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন পরিষেবাও ব্যাহত হয়।

রেল সূত্রের খবর, ঘটনাটি ঘটে টিকিয়াপাড়ার কারশেডে। বুধবার সকাল ৯.৩৫ মিনিট নাগাধ। সিগন্যাল পাওয়ার পর ডাউন বাগনান লোকাল হাওড়া স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল। কিন্তু স্টেশন থেকে ঢোকার ১৫০ মিটার দূরে ট্র্যাক পরিবর্তন করার সময়ই ঘটে বিপত্তি। বিকট শব্দ হয়। ট্রেনটির পাঁচ নম্বর বগির কয়েকটি চাকা লাইনচ্যুত হয়।
লাইনচ্যুত হওয়ার পরও অনেকটাই এগিয়ে চলে ট্রেনটি। ঝাঁকুনি দিয়ে উঠায় ট্রেনের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তাঁরা ট্রেন থেকে প্রাণের ঝুঁকি নিয়ে নেমে পড়েন। ট্রেনের গতি কম থাকায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। ট্রেন থেকে নেমে যাত্রীরা পাশের লাইন ধরে হাওড়া স্টেশন পৌঁছান। ব্যস্ত সময়ে এই দুর্ঘটনায় ঘটায় রেল পরিষেবা ব্যপকভাবে ব্যহত হয়।
খবর পেয়েই ঘটনাস্থলে আসেন দক্ষিণ পূর্ব রেলের ডিআরএম সহ উচ্চপদস্থ কর্তারা। রেলের পক্ষ থেকে দ্রুত লাইনচ্যুত বগিটিকে লাইনে তোলার কাজ শুরু করা হয়। রেলের ইঞ্জিনিয়াররাও আসেন ঘটনাস্থলে। কীভাবে ঘটল এই দুর্ঘটনা, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পূর্ব রেল। প্রাথমিকভাবে পাশের ১৫ নম্বর লাইনে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কিন্তু পরে পাশের লাইনগুলিতে ট্রেন চলাচল চালু করে পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়।
হাওড়ার দক্ষিণ পূর্ব শাখা ডিআরএম সঞ্জীব কুমার বলেন, বুধবার সকালে ডাইন বাগনান লোকালের পাঁচ নম্বর বগিটি, ১৪ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে লাইনচ্যুত হয়।এরই মধ্যে এখনই বলা যাবে না কি কারণে এই ঘটনা ঘটেছে, তদন্ত চলছে। এই ঘটনয়ায় কোন হতহত হয়নি, এই লাইন বাদ দিয়ে বাকি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাথার চেষ্টা চলছে।
বাগন
এই ঘটনায় ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা। সপ্তাহের ব্যস্ত দিনে কয়েকঘণ্টা ট্রেন পরিষেবা ব্যহত হয়। কয়েক ঘণ্টার পরও সংশ্লিষ্ট লাইনটিতে ট্রেন পরিষেবা চালু করা সম্ভব হয়নি। দুর্ঘনার কারণ ইতিমধ্যেই খতিয়ে দেখছে রেল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications