ডোমকল পুরভোটে বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে প্রার্থী দিল ফরওয়ার্ড ব্লক
সিপিএম-কংগ্রেস জোট ছেড়ে ডোমকল পুর নির্বাচনে একা লড়তে নেমেছে ফরওয়ার্ড ব্লক। আর সেখানে সিপিএমের বিরুদ্ধে প্রার্থীও দিয়েছে তারা। ফলে দুই প্রাক্তন শরিকের লড়াইয়ে সরগরম ডোমকলের পুর যুদ্ধ।
কলকাতা, ২৩ এপ্রিল : সিপিএম-কংগ্রেস জোটকে বিধানসভা ভোটের সময় থেকেই মেনে নিতে পারেনি শরিক বাম দলগুলি। সেসময়ে বাধ্য হয়ে মেনে নিলেও বর্তমান পরিস্থিতিতে ফরওয়ার্ড ব্লকের মতো দল আর আপোস করতে রাজি নয়।
আর সেজন্য সিপিএম-কংগ্রেস জোট ছেড়ে মুর্শিদাবাদের ডোমকল পুর নির্বাচনে একা লড়তে নেমেছে ফরওয়ার্ড ব্লক। আর সেখানে সিপিএমের বিরুদ্ধে প্রার্থীও দিয়েছে তারা। ফলে দুই প্রাক্তন শরিকের লড়াইয়ে সরগরম ডোমকলের পুর যুদ্ধ।

যদিও সিপিএম এই ঘটনাকে সকলের সামনে ততটা গুরুত্ব দিতে নারাজ। এই তিন নম্বর কেন্দ্রে জয় পাবেন তারাই, এমনটাই মত সিপিএম নেতৃত্বের। তবে ফরওয়ার্ড ব্লক সিপিএমের আচরণে কার্যত ফুঁসছে। তাদের কথায়, কংগ্রেসের সঙ্গে জোট করে বামফ্রন্টের সঙ্গে সিপিএম বিশ্বাসঘাতকতা করেছে। তাই ডোমকলে ফঃবঃ একা লড়বে।
অন্যদিকে ডোমকল পুরসভার মোট ২১টি আসনে তৃণমূলের বিরুদ্ধে সিপিএম-কংগ্রেসের জোট ছাড়াও প্রায় সবকটি আসনে বিজেপি প্রার্থী দিতে চলেছে। এখানে ত্রিমুখী লড়াই হয় নাকি তৃণমূল বনাম বাম-কং জোটের দ্বিমুখী লড়াই হয়, এখন সেটাই দেখার।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications