Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মমতার রাজ্যে যা হচ্ছে, ইরাক-সিরিয়াতেও হয় না, সরকারকে ‘স্বৈরাচারী’ তোপ দিলীপ ঘোষের

এ রাজ্যে যা হচ্ছে, ইরাক-সিরিয়াতেও তা হয় না। চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজ্যের স্বৈরাচারী সরকার শেষ সীমায় পৌঁছে গিয়েছে।

এ রাজ্যে যা হচ্ছে, ইরাক-সিরিয়াতেও তা হয় না। চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, বাংলার স্বৈরাচারী সরকার শেষ সীমায় পৌঁছে গিয়েছে। কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে একহাত নিয়ে বিজেপি সভাপতি জানালেন সন্ময়বাবু চাইলে আইনি সাহায্য দেব আমরা।

রাজ্যের শাসক দল স্বৈরাচারী হয়ে উঠেছে

রাজ্যের শাসক দল স্বৈরাচারী হয়ে উঠেছে

দিলীপ ঘোষ বলেন, সন্ময়বাবু অন্য দলের লোক। আমাদের বিরোধী দলের সদস্য তিনি। তবু আমরা তাঁর পাশে দাঁড়িয়েছি, কারণ এ রাজ্যের শাসক দল স্বৈরাচারী হয়ে উঠেছে। আজকে সন্ময়বাবুকে গ্রেফতার করেছে, কাল এভাবে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে পারে। তাই আমাদের নৈতিক সমর্থন জানিয়েছি। প্রয়োজনে আইনি সাহায্যও দেব।

মমতার নির্দেশেই গ্রেফতার, অভিযোগ বিজেপির

মমতার নির্দেশেই গ্রেফতার, অভিযোগ বিজেপির

শনিবার কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের পরিবারের পাশে দাঁড়ান বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, অগ্নিমিত্রা পাল প্রমুখ। জয়প্রকাশ মজুমদার বলেন, সন্ময়বাবুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই গ্রেফতার করা হয়েছে। কারণ ওনার নির্দেশ ছাড়া এ রাজ্যে কোনও কাজ হয় না। সন্ময়বাবু নিজের লেখনী দিয়ে মমতার সরকারের সমালোচনা করেছিলেন বলেই তাঁকে গ্রেফতার হতে হল।

গণতন্ত্রে সমালোচনা করার অধিকার থাকবে না!

গণতন্ত্রে সমালোচনা করার অধিকার থাকবে না!

জয়প্রকাশ মজুমদার বলেন, গণতন্ত্রে সমালোচনা করার অধিকার থাকবে না! সেই অধিকারেই তো তাঁর লেখনী দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করেছলেন সন্ময়বাবু। তিনি তো মমতাদেবীর মতো বিধানসভা ভাঙচুর করেননি। সামাজিক মাধ্যমে তাঁর লেখনী গর্জে উঠেছে, তাতেই সাইবার ক্রাইমের অপরাধে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হল।

তৃণমূলের বিরুদ্ধে একযোগে সরব বাম-কংগ্রেস-বিজেপি

তৃণমূলের বিরুদ্ধে একযোগে সরব বাম-কংগ্রেস-বিজেপি

সন্ময়বাবুর গ্রেফতারির প্রতিবাদে তৃণমূলের বিরুদ্ধে একযোগে সরব হন বাম-কংগ্রেস-বিজেপি নেতারাও। আগরপাড়ার বাড়ি থেকে সন্ময়বাবুকে তুলে নিয়ে যাওয়া হয়। এর প্রতিবাদে খড়দহ থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। মৌলালি মোড়ে পথ অবরোধ করে কংগ্রেস। সন্ময়ের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+