জাতীয় স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় অংশ নেবে পরিযায়ী শ্রমিকের পুত্র দেবাকেশ, উৎসাহ দিল তৃণমূল
জাতীয় স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় রাজ্যের প্রতিনিধিত্ব করবে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ছাত্র দেবাকেশ রায়। ২৭ অগাস্ট শুরু হয়ে ৩১ অগাস্ট পর্যন্ত চেন্নাইয়ে চলবে এই প্রতিযোগিতা।

দেবাকেশ আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেতগাড়া এলাকার বাসিন্দা। ফুলবাড়ি নারায়ণা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। দেবাকেশ। স্কুল স্তরের কিকবক্সিংয়ে জয়ী হওয়ার পর রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ওই পড়ুয়া। সেখান থেকেই জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার ছা়ড়পত্র আদায় করে দেবাকেশ।
পেশায় পরিযায়ী শ্রমিক দেবাকেশের বাবা ভিনরাজ্যে কাজ করেন। মা রিনা রায় গৃহবধূ। প্রতিকূলতার মধ্যেও দেবাকেশের এই সাফল্যে খুশি গোটা এলাকা। দেবাকেশের কথায়, জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্য পাওয়াই এখন আমার প্রধান লক্ষ্য। আগামীতে কিকবক্সিং প্রতিযোগিতার আন্তর্জাতিক স্তরে খেলার ইচ্ছা রয়েছে।
দেবাকেশ চেন্নাই রওনা হওয়ার আগে তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায়। দেবাকেশকে সংবর্ধনার পাশাপাশি আরও উৎসাহ দিয়েছেন তিনি। মিষ্টিমুখ করিয়ে সাফল্যও কামনা করেন। রামমোহন বলেন, আমরা চাই দেবাকেশ সফল হোক। এ ছাড়া খেলাধুলোর প্রয়োজনে আমরা সবরকমভাবে ওর পরিবারের পাশে রয়েছি।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications